somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

একজন জাতীয়তাবাদী বীর এবং.....

১০ ই অক্টোবর, ২০২১ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন জাতীয়তাবাদী বীর এবং.....

পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আবদুল কাদির খান দেশের জন্য জীবনবাজি রেখে নিউক্লিয়ার বোমা তৈরীর সূত্র চুরি করা একজন দুঃসাহসিক পদার্থবিদ। দুনিয়ার সব চাইতে বিপদজনক নিউক্লিয়ার স্মাগলারের সত্য কাহিনী অবলম্বনে লেখা বই "দ্যা ম্যান ফ্রম পাকিস্তান" এর মূল লেখক ডগলাস ফ্রাঞ্জ ও ক্যাথেরিন কলিন্স। মূল ইংরেজি বইয়ের বাংলা রুপান্তর করেছেন শেখ আবদুল হাকিম। বাংলায় রুপান্তর মানে হুবুহু ইংরেজি থেকে বাংলা অনুবাদ নয়। মূল বিষয়বস্তু ঠিক রেখে নিজের মতো উপস্থাপন করেছেন শেখ আবদুল হাকিম। একথা বলার কারণ, আমি মূল ইংরেজি বইটি বছর কয়েক আগে পড়েছিলাম এখন বাংলা রুপান্তর পড়লাম।

জীবনে যত যত গোয়েন্দা গল্প উপন্যাস পড়েছি তার প্রায় সবই লেখকদের কল্পনাশ্রয়ী হলেও 'দ্যা ম্যান ফ্রম পাকিস্তান' গোয়েন্দা উপন্যাসের সব চরিত্রই বাস্তব, সব কর্মই সত্য।

ভালো লেগেছে পাকিস্তানের পারমাণবিক বোমার জনক আবদুল কাদির খানের দেশ প্রেম, জাতীয়তাবাদী আদর্শ। হতাশ হয়েছি অমন একজন মানুষের কাছেও যশ খ্যাতি সম্মান সব অর্জনও মাত্রাতিরিক্ত উচ্চাভিলাষ ও আর্থিক লোভের কাছে পরাজিত হতে দেখে। তবে কাদির খান অনৈতিক যা কিছু করেছেন, তার সবই ততকালীন রাজনৈতিক নেতা আর সামরিক উর্ধতন কর্মকর্তাদের সমর্থন, অনুমোদন ও সহযোগিতায়ই করেছেন। কিন্তু পতন হয়েছে শুধু কাদির খানের একার, বিনিময়ে অন্য সবাইকে বাঁচিয়ে দেওয়া হয়েছে।
অবাক হয়েছি ইরানের আলীরেজা জাফরজাদের বিশ্বাসঘাতকতায়। কিভাবে পারে দেশের স্বার্থ বিরোধী এহেন কাজ করতে!
উপসংহারঃ বড় কাজের দায়িত্ব নিতে সাহসের সাথে দেশপ্রেম, জ্ঞান বুদ্ধিও থাকতে হবে। যেকোনো কাজের ভালো ফলাফলের ভাগীদার সবাই কিন্তু বিপদে পরলে একজনকেই 'বলীর পাঠা' হতে হবে।

(দুই বছর আগে ফেসবুকে লিখেছিলাম। পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খান আজ ইন্তেকাল করেছেন)

সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:০৫
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×