somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জীবনানন্দের উইকিপিডিয়া.......

২২ শে অক্টোবর, ২০২১ রাত ৮:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অক্টোবর-১৪, ১৯৫৪সাল৷

চুনিলাল নামের এক চা বিক্রেতা তাঁর দোকানের সামনে ট্রামের ধাক্কায় একজন পথচারীকে আহত দেখতে পান৷ প্রথমবার নিজেকে সামলাতে পারলেও দ্বিতীয় ধাক্কাটায় তিনি ট্রাম লাইনে পড়ে যান! তাঁর হাতে ধরা ছিল সবুজ ডাব, জীবনের প্রতীক৷ যা তখন ছড়িয়ে ছিটিয়ে ধুলো আর কিছুটা রক্ত মাখা৷ ঘটনাটা এতটাই অভাবনীয় যে চুনিলাল প্রথমে হকচকিয়ে যান৷ নিজেকে সামলে তিনি ছুটে আসেন৷ সাহায্য করার জন্য দৌড়ে আসেন আশেপাশের পথচারী৷ তাঁদের সহযোগিতায় আহত মানুষটিকে ধরাধরি করে "শম্ভুনাথ পন্ডিত" হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসক তাঁকে পরীক্ষা করে দেখেন তার শরীরে নিউমোনিয়া। এক সপ্তাহ পরেই তিনি মারা যান৷

খুব দ্রুত সবাই জানতে পারেন তিনি 'জীবনানন্দ দাস'! বাংলাদেশের প্রকৃতি ও নির্জনতার প্রতি একনিষ্ঠ একজন কবি ৷ চলে যান মানুষের নির্মম আচরণকে সঙ্গে নিয়ে৷তাঁর হাত ধরেই প্রকৃতি প্রেমিকের পরিচয় প্রকৃতির সাথে৷ কবিতা লিখে বুঝিয়েছেন শব্দ দিয়ে কী ভাবে ভালোবাসা যায় ধানসিড়ি-রূপসার ঘোলাজল-সোনালি ডানার চিল-নুইয়ে পড়া চালতার ডাল...আরো কত কিছুকে!

১৮৯৯ সালে ১৭ ফেব্রুয়ারি বরিশাল শহরে জন্মগ্রহণ করেন। তাঁর ডাক নাম "মিলু"! বাবা সত্যানন্দ দাশগুপ্ত ছিলেন বরিশাল ব্রজমোহন স্কুলের শিক্ষক, আর মা কুসুম কুমারী লিখতেন কবিতা, গল্প..৷ জীবনানন্দ ছিলেন তাঁদের জ্যেষ্ঠ সন্তান৷ ভাই অশোকানন্দ এবং বোন সুচরিতা ৷ বাড়িতে মায়ের কাছেই তাঁদের বাল্যশিক্ষার সূত্রপাত।

কবির স্কুল জীবন শুরু হয় বরিশাল শহরের ব্রজমোহন স্কুলে৷ তিনি ১৯১৫ খ্রিষ্টাব্দে সেখান থেকে প্রথম বিভাগে এসএসসি পরীক্ষায় পাস করেন। দু’বছর পর ব্রজমোহন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন প্রথম বিভাগে। ১৯১৯ খ্রিষ্টাব্দে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাহিত্যে অনার্সসহ স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯২১ খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে দ্বিতীয় শ্রেণিতে এমএ ডিগ্রি লাভ করেন। ছাত্র জীবন থেকেই কবিতা লেখা শুরু৷

বরিশাল শহরের প্রকৃতি ছিল তাঁর সমস্ত শিরায় জড়িয়ে৷ সেখানকার পথ চলতেন আর একের পর এক শব্দমালায় লিখতেন কবিতা৷ জীবনের আনন্দ খূঁজতে চেয়ে যিনি বাংলার বুকে ফিরে আসতে চেয়েছেন বারবার!

ভোরেরকাক-শঙ্খচিল-শালিক-কিশোরীর হাঁস যে কোনো রূপ ধরে! অন্ধকারেও কাঁঠাল পাতার নিচে ভোরের দয়েল দেখতেন৷ হাজার বছর পথ চলার আনন্দে বাংলার রূপকে ছূঁয়ে দেখতেন। সেই রূপ, যা প্রথম দেখেছিলেন বরিশালের প্রকৃতিতে! লাজুক নীরবতার আড়ালে বেদনায় ধানসিড়ি নদীকে ছাড়তে চাননি কোনোদিনও৷ আবার নির্জনে মগ্ন থাকায় ভ্রুক্ষেপ ছিলনা যশ খ্যাতির প্রতি৷

তিনিই মনে হয় অসংখ্য কবির মাঝে একমাত্র, মৃত্যুর পরে যাঁর খ্যাতি এনে দিয়েছিল৷ আঠারো লাইনের একটি কবিতা "বনলতা সেন"—যা আজ পর্যন্ত পাঠকপ্রিয় এবং অন্যতম শ্রেষ্ট কবিতা হিসাবে পঠিত হবার জায়গা নিয়ে আছে!

চুনিলাল হাসপাতালে দিয়ে আসার পর সাথে ছিল কয়েকজন নবীন কবি৷ তারাই কাঁধে করে নিয়ে যায় শ্মশানে- শবানুগমনে ছিলনা হৈ হট্টগোল! বিদ্যুৎচুল্লি নয়, নিখাত চিতার আগুনে পঞ্চভূতে মিলিয়ে যায় দেহ, আবার আসার আশায়৷ বাংলার নদী মাঠ বা কিশোরীর লাল ঘুঙূর পায়ের হাঁস কেঁদেছিল কিনা-কে জানে?
তাঁরা কেঁদেছিলেন! সেই নবীন কবিদল, চিৎকার করে আবৃত্তিও করেছিলেন কবির কবিতা একটার পরে একটা! যেনো কে কতগুলো মুখস্থ করেছে,তারই প্রতিযোগিতা৷

সেই সব কবিতা, যেখানে ছড়িয়ে থাকতো বরিশালের প্রতি একনিষ্ঠ ভালোবাসার কথা৷ বরিশালই তাঁকে এক জনপ্রিয় কবির মর্যাদা দিয়েছিল৷ মৃত্যুর পরেও তিনি আসতে চেয়েছিলেন সেখানেই।

কবির কবিতার এখন সর্বত্র যাতায়াত৷ সেই ২২শে অক্টোবর মৃত্যুর পরেই জোয়ারের জলের মতন—চরাচর ভেসে যাওয়া চাঁদের আলোর মতই জীবনানন্দ দাশের কবিতারা বাংলা ভাষা, বাঙালি জনপদকে ভাসিয়ে নিয়ে যায়! যে কবিতা তাঁকে আজও ছেড়ে যায়নি৷ অতিক্রম করতে পারেননি পরবর্তী কবি প্রজন্ম৷ বরিশালের কুসুম কুমারী দাশ আর মিলুর বাড়িটি আজ আর নেই৷ ভাগকরা দেশের উৎপীড়ণে বদলে গেছে কত কিছু!

আছেও অনেক কিছু৷ সারা বাংলায় এপার থেকে ওপার ছড়িয়ে৷ ব্রজমোহন কলেজে পড়েছেন- পড়িয়েছেনও৷ কলেজ ক্যাম্পাসে আছে 'জীবনানন্দ ক্যাফে’-নামের ক্যান্টিন৷ আছে জীবনানন্দ দাশ পাঠাগার'৷
'ধানসিড়ি' এখন ঝালকাঠি জেলায়৷ বনলতার নাটোর৷
কোলকাতায় আছে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল। কোলকাতা বাংলা আকাদেমির মধ্যে ‘জীবনানন্দ সভাঘর’৷ রাস্তায় আবক্ষ মূর্তি৷

স্ত্রী লাবণ্যের সাথে স্মৃতিময় ঢাকার ইডেন কলেজ -বিবাহ বাসর ব্রাক্ষ্ম মন্দির আজও ইতিহাসের সাক্ষী হয়ে টিকে আছে৷

সব থেকে দাগ কেটে আছেন মানুষের মনে৷ একজন শিল্পীর শিল্পকর্মে(রিক্সার অলংকরণ)৷ পাঠক তাঁর কবিতা সব থেকে বেশি পাঠ করেন৷ একমাত্র তিনিই এমন কবি-যাঁর স্মৃতি সব থেকে বেশি সংরক্ষিত দুই বাংলাতেই৷


সূত্রঃ উইকিপিডিয়া৷
মানুষ জীবনানন্দ৷
আনন্দবাজার পত্রিকা৷

সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৯
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুপ্তদের সকল অপকর্মের তদন্ত হোক....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে এপ্রিল, ২০২৬ দুপুর ২:৪৮


সময় যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে অস্বস্তিকর সত্য!
সময় গড়িয়ে যাচ্ছে- আর অতীতের অনেক ঘটনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।

বিভিন্ন ভিডিও ফুটেজ, সাক্ষ্য ও তথ্য সামনে আসছে-
যেখানে দেখা যাচ্ছে, আওয়ামী... ...বাকিটুকু পড়ুন

হযরত ইব্রাহীমের (আ.) কুরাইশ আহলে বাইতের মধ্যে হযরত আলীর (রা.) মুসলিম বিশ্বের নেতৃত্বের সময় সবচেয়ে কম

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৫৯



সূরাঃ ২ বাকারা, ১২৪ নং আয়াতের অনুবাদ-
১২৪। আর যখন তোমার প্রতিপালক ইব্রাহীমকে কয়েকটি বাক্য (কালিমাত) দ্বারা পরীক্ষা করেছিলেন, পরে সে তা পূর্ণ করেছিল; তিনি বললেন নিশ্চয়ই আমি তোমাকে... ...বাকিটুকু পড়ুন

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×