somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

পাবলো নেরুদা তার The book of question .........

২৩ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যদি সব নদীর পানি মিঠা হয়
সমুদ্র তার লবণ পায় কোথা থেকে?
ঋতুগুলো কিভাবে জানে যে
তাদের শার্ট পাল্টাতে হবে?

আমাকে কি ভালোবাসতে পারো, অক্ষরমালা
আর দিতে পারো অর্থপূর্ণ চুম্বন?
আমরা কি দয়া শিখি
নাকি দয়ার মুখোশকে?
কচ্ছপকে আমি কিভাবে বলবো যে
আমি তার চেয়েও ধীর?

আমার দুঃখ পাওয়া কবিতা কি
দেখতে থাকবে আমার চোখ দিয়ে?
তুমি কি বিশ্বাস করো না যে উট
তার কুঁজের ভেতর চাঁদের আলো সংরক্ষণ করে?
বড় হতে কেন আমরা এতো সময় লাগালাম
কেবল আলাদা হতে?

তুমি কি বিশ্বাস করো না যে, মৃত্যু থাকে
চেরীফুলের সূর্যের ভেতর?
যেখানে তারা আমাকে হারিয়ে ফেলেছিল
সেখানেই কি আমি খুঁজে পেলাম আমাকে?

কেন আমি অনিচ্ছুক হয়ে চলি,
কেন আমি স্থির হয়ে বসতে পারিনা?
এবং কেন আমি অভিবাসনের সিদ্ধান্ত নিলাম
যখন আমার হাড়গুলো চিলিতেই থাকে?

গরীব লোকদের সব স্মৃতি কি
গাদাগাদি করে থাকে গ্রাম এলাকায়?
দরিদ্ররা কেন তাদের দরিদ্র হওয়া
না থামা পর্যন্ত বুঝতে পারেনা?
তুমি কোথায় পাবে সেই ঘন্টা
যা বাজবে তোমার স্বপ্নের ভেতর?
ভালোবাসা, ভালোবাসা, নর ও নারীর
যখন চলে যায়, তখন কোথায় যায়?

গতকাল, গতকাল আমি জিজ্ঞাসা করলাম আমার চোখজোড়াকে
কখন আমরা দেখা করবো আবার?
আমি কি আমার বইকে জিজ্ঞাসা করতে পারি
সত‍্যিই আমি সেটা লিখেছি কিনা?
তরমুজ কিসের দিকে তাকিয়ে হাসে
যখন তাকে খুন করা হয়?

কিভাবে পরিত্যক্ত সাইকেলটা
জিতে নেয় তার স্বাধীনতা?
বৃহস্পতিবার কেন শুক্রবারের পরে এসে
নিজের সঙ্গে কথা বলতে পারেনা?
বেগুনি পুষ্প দেখা দিলে
ধরণী কেন এতো দুঃখ পায়?

এটা কি ঠিক যে রাতের বেলা একটা শকুন ওড়ে
আমার দেশের ওপর দিয়ে?
অন‍্যেরা কতটুকু বলবে
যদি আমরা ইতিমধ্যেই বলে ফেলি?

যে অশ্রু গড়িয়ে পড়েনি
তারা কি অপেক্ষা করে ছোট্ট লেকগুলোতে?
অথবা তারা কি অদৃশ্য নদী
যা বিষন্নতার দিকে ধাবিত হয়?

আগুনের কাছ দিয়ে যাবার সময়
ঠান্ডা হয়ে যাওয়া ছাই কী কথা বলে যায়?
আনন্দিত হয়ে উঠতে উঠতে
মেঘেরা কেন এতো কাঁদে?

পাতারা কেন আত্মহত্যা করে
যখন তারা হলুদ রঙ অনুভব করে?
এমন কিছু কি আছে দুনিয়ায়
দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজতে থাকা ট্রেনের চেয়ে বিষন্নতর?
********************************************
এমন অসংখ্য প্রশ্ন দিয়ে কবি পাবলো নেরুদা তার The book of question ( El libro de las preguntas ) বা প্রশ্নপুস্তক সাজিয়েছেন। স্প‍্যনিশ থেকে ইংরেজিতে ভাষান্তর করেছেন William O' Daly। ইংরেজি থেকে বাংলায় তর্জমা করেছেন রায়হান রাইন। শুধু প্রশ্ন দিয়ে এমন সুন্দর কাব‍্য করা যায়, যা নেরুদার পক্ষেই সম্ভব। অসংখ্য প্রশ্নের মধ্যে (যার সবগুলি সুন্দর) বাছাই করে কয়েটা এখানে বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৭
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×