somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

অস্তিত্ব আর অনস্তিত্ব.........

২৫ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জীবনকে জিজ্ঞাস করলাম অস্তিত্ব আর অনস্তিত্ব কি?

জীবন বললে- তুমি সরলরেখায় দাঁড়িয়ে। ভিন্ন আলোকরশ্মির প্রতিফলনে তোমার চরিত্র হচ্ছে গঠন।সুখ দুঃখ সমভাবেই বন্টন। শুধু তুমি কতটা উদ্বেগাকুল আর অতৃপ্তি নিয়ে কাটাবে, কতটা স্বস্তি আর তৃপ্তি নিয়ে নিরুদ্বেগ থাকবে সেটাই দেখার।

তবে এই যে অনন্ত যুদ্ধ। বিচ্ছন্ন হচ্ছে মানুষ প্রতিনিয়ত।সংকীর্ণতার শিকার। উচ্চাশার বুকে বহন করছে কান্না।বৃত্ত পরিক্রমনে যদি পরাজিত হই কি লাভ জীবন দাক্ষিন্যনির্ভরতার?

একদিন গ্রন্থিমোচন করতে করতে পৌঁছে যাবে জীবনের এমন এক উষ্ণ সান্নিধ্যে বুঝবে আয়ত্তাধীন প্রাকৃতিক স্থুলো বস্তুতে জীবনাতিপাত করেছো বৃথা।উদ্বাস্তু তুমি স্বপ্নের মিনার তোরণ জয়স্তম্ভে নিজের অস্তিত্ব সংক্ষেপে বর্ণিত হলেও তুমি কোথায়?

যদি বলি স্পর্ধিত বিদ্রোহ নয়, একান্ত নিজেকে জানানোর ইচ্ছেয় জ্বেলেছি, আগুন জীবন ঘষে আর উল্লাসে করেছি মাতাল নৃত্য ....

যদি বলি কোন উদাসবাউল ছড়িয়েছিল স্বর্ণভষ্ম পথের ধূলায়। পেরিয়েছি এই পথ যাত্রায় হয়ে দিকভ্রষ্ট। যদি বলি- অন্য কোন মনে করেছি নিজেকে স্থাপন।

জীবন মুচকি হেসে বলল- ভ্রান্তরূপী মানুষ! তোমার উলঙ্গ অস্তিত্ব। জাগতিক সব একদিন শূন্য হবে। অন্ধতা তোমার নিয়তি। দন্ডিত হওয়াই তোমার ভাগ্য!

এসবই আমার জীবনের প্রলাপ।
আমি অবুঝের মত হাসছি।।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৬
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গর্ব (অণু গল্প)

লিখেছেন আবু সিদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:৪০

একটা সরকারি প্রাইমারি স্কুল। ক্লাস শুরু হয়েছে বেশ আগে। স্কুলের মাঠে জন মানুষ নেই। কয়েকটা গাছ, দু'একটা পাখি আর চিরসবুজ ঘাস তাদের নিজের মতো আছে। একান্ত চুপচাপ একজন মানুষ শিক্ষক-রুমে... ...বাকিটুকু পড়ুন

কালকেউটে

লিখেছেন রাজীব নুর, ২৭ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৫৯



তুমি ও অতিথি পাখি কী সুন্দর মিলেমিশে একাকার!
আম ও দুধের অপূর্ব সংমিশ্র!
অতিথি পাখির কিছু কিছু বিসর্জন থাকলেও-
তুমি যা কিছু অর্জন করেছো তাতে নেই একরত্তি বিসর্জন!

অর্বাচীনের মতো ভেবেছিলাম... ...বাকিটুকু পড়ুন

দায় নেওয়ার কেউ নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:১৫


বাংলাদেশের ব্যাংকিং সংকট নিয়ে যত আলোচনা হচ্ছে, যত টকশো হচ্ছে, যত বিশেষজ্ঞ মতামত দিচ্ছেন, তার কিছুই ব্যাংকের সামনে লাইনে দাঁড়ানো মানুষটার কাজে লাগছে না। তিনি জানতে চান একটাই কথা,... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের মানুষদের মাঝেও 'উত্তম মানুষ' আছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ৯:৪৭



পবিত্র কোরআনে অসম্ভব সুন্দর একটি আয়াত আছে। মহামহিম খোদাতায়ালা পুরো বিশ্বের মানুষদের দিকে একটি চ্যালেঞ্জ ছুঁড়ে পবিত্র কোরআনে জিজ্ঞাসা করেছেন - "আর ঐ ব্যক্তি থেকে কে বেশি উত্তম... ...বাকিটুকু পড়ুন

দুখু মিয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে এপ্রিল, ২০২৬ রাত ১১:৫৬



গভীর অন্ধকার রাত প্রবল গর্জন করে আকাশ ডাকছে, দুখু মিয়া আর তার মেয়ে ফুলবানু খুপড়ি মতো ছাপরা ঘরের জানালা দিয়ে তাকিয়ে আকাশ দেখেন। অন্ধকারে কিছুই দেখা যায় না তারপরও বাপে... ...বাকিটুকু পড়ুন

×