somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

নেশা মানেই খারাপ না....

২৬ শে ডিসেম্বর, ২০২১ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নেশা মানেই খারাপ না....

'নেশা' শব্দটা বড় ভয়ানক! শুনলেই খারাপ কিছু মাথায় আসে। বিড়ি, সিগারেট, জুয়া, মদ, ভাঙ, চরস ইয়াবা, ফেনসিডিল এসব আর কি। আরো কিছু আছে- সবতো লেখা যায়না। শ্লীল, অশ্লীলের প্রশ্ন উঠবে। তাই ওসব থাক।

তবে নেশা মানেই খারাপ না। এই যেমন- বেড়ানোর নেশা, বইয়ের নেশা, সেবার নেশা, সৃষ্টির নেশা এসব তো ভালোই। বেশ সফিস্টিকেটেড আর গ্ৰহনযোগ‍্যও। আমারটাও তাই অ্যকসেপ্টেড। বলাই যায়।
আমার নেশাটা হলো খবরের কাগজ পড়া। সেই ছেলে বেলা, জানলা দিয়ে বাড়িতে যখন দুটো খবরের কাগজ ফেলতো তখন যৌথ পরিবারের সব ভাইবোন ওটার দিকে তাক করে একসাথে ঝাঁপিয়ে পড়তাম। খবরের কাগজের জন‍্য ওরকম ভাবে একসাথে ঝাঁপানোটা অদ্ভুৎ হলেও সেটাই হতো আমাদের বাড়িতে। জানলা দিয়ে যে খবর গুলো ঢুকতো ওগুলোকে প্রায় মুখস্ত করে ফেলতাম। নেশাটা আমার রয়েই গেছে। এখনো দেশ বিদেশের অনেক ম্যাগাজিন পড়ি। বিনোদনের জন্য টিভি, নেট সহ অনেক কিছুই আছে। তবে ছাপা অক্ষর পড়ার নেশাটা আমার রয়েই গেছে।
ওটা বেঁচে থাক।

এখন অন‍্য কথা বলি। 'ভয়েস অব খোরশেদ'। আমাদের বাড়িরই অবসরপ্রাপ্ত কেয়ার টেকার খোরশেদ হাওলাদার। আমরা ভাই বোনরা তার নাম দিয়েছিলাম 'ভয়েস অব খোরশেদ'। সেই 'ভয়েস অব খোরশেদ' চাচা যে খবর গুলো দিতো সেগুলো কাগজে থাকতো না। সেগুলো খোরশেদ চাচাই আগে পেতো। এই যেমন কার বাড়িতে বাচ্চা হয়েছে, কোন বাচ্চা ইঁচড়ে পাকা, কার মেয়ে কোথায় ভেগেছে আর কার বাড়িতে ছিঁচকে ঢুকে সব শাড়ি আর হাঁড়ি নিয়ে পালিয়েছে। সে সবও তো খবর। এছাড়াও খোরশেদ চাচা আর একটা কাজ করতো- আমাদের বাড়ি থেকে পুরোনো কাগজ, পুরনো বই খাতা নিয়ে যেতো এবং পড়ার পর ঠোংগা বানিয়ে বিক্রি করতো।

স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের পরিবার যখন গ্রামে আশ্রয় নেয় তখনও খোরশেদ চাচা আমাদের বাড়ি ছেড়ে যাননি। কার্ফিউর মধ্যেও গোটা এলাকায় চষে বেড়িয়েছেন আর গেরিলা মুক্তিযোদ্ধা বাহিনীর অদ্ভুত সব সাফল্যের সংবাদ সংগ্রহ করে অনেকটা স্বাধীন বাংলা বেতারের চরম পত্রের অনুকরণে মুখস্থ বলতেন -যার প্রায় সবই ছিলো কল্পিত কিম্বা যৎসামান্য সত্যের অতিরঞ্জন।

পেশাগত ডিউটির বাইরে খোরশেদ চাচা ছিলেন ভয়ানক গানপাগল। কোনো সন্তানাদি ছিলো না। শুনেছি, ওনার স্ত্রী অন্য একজনের সাথে চলে যায়.... আর বিয়ে-শাদি করেনি। ১৯৭৫ সনে ৭০ বছর বয়সে মারা যান।

সেই খোরশেদ চাচা একদিন আক্ষেপ করে বলেছিলেন,
"আমি সবার খবর নিতাম তাই তোমরা আমাকে কিসব টাইটেল দিয়েছো, অথচ আমি আমার ঘরের মানুষের মনের খবর রাখিনি। অনেক বড়ো ভুল হয়ে গেছে। অন্যের সব খবর ঘাঁটতে গিয়ে নিজের ঘরের দিকে তাকানো হয়নি...আমার স্ত্রী চলে যেয়ে ঠিক কাজটিই করেছে, যার প্রায়শ্চিত্ত করছি..."।

আসলেই তাই, আমরা অন্যের খবরের পিছু নেই অথচ ক'বার নিজের মনের খবর নিই। সেই ছেলেবেলা থেকে খবরের কাগজে কতো খবর, কতো উত্তেজনার আঁচ পোহানোতে মেতেছি, সেখানেও কখনো কখনো কতো সত‍্যর প্রলেপে মিথ‍্যের বেসাতির বিশ্লেষণ পড়েছি, কিন্তু নিজের মনের খবরের বিশ্লেষণ হয়নি।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৪
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×