somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

বোধ......

০৫ ই মার্চ, ২০২২ সকাল ৯:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বোধ....

বছর খানিক আগের ঘটনা। সেলুনে চুল কাটাতে গিয়েছিলাম। আমার পাশের চেয়ারে এক কিশোর ছেলেও চুল কাটাচ্ছিলো। তার মাথার চুলের স্টাইল ছিলো- মাথার দুই তৃতীয়াংশ তিনদিকে ঘুরিয়ে ট্রি মার জিরো পয়েন্ট দিয়ে চুল ফেলে দিয়েছে। আবার পিছন দিকে মাথার তালু পর্যন্ত চুল ফেলে দিয়েছে। কিন্তু মাথার সামনের দিকের লম্বা চুল নাক বরাবর লম্বা তারউপর বাই-কালার(নীল-সাদা) করিয়েছে। সুদর্শন তরুণকে কিম্ভূতকিমাকার লাগছে!

এই তরুণকে আমি মাঝেমধ্যে আমাদের এলাকায় ৮/১০ জনের একটা গ্রুপে সংগ বদ্ধ হয়ে আড্ডা দিতে দেখি। এদের প্রায় সবারই লেটেস্ট মডেলের বাইক আছে এবং কারোর বাইকেই সাইলেন্সার নাই। সামান্য দুরত্বেও কানফাটানো আওয়াজ করে বাইক নিয়ে ওভার স্পীডে চলে....এভাবে পাশাপাশি বসা এই প্রথম।

আমি খাতির জমানোর জন্য তরুনকে বলি- 'একদা আমারও তোমার মতো মাথাভর্তি ঘনো চুল ছিলো। কিন্তু তখন সাদা চুল কালো করা ছাড়া আর কোনো সুযোগ সুবিধা ছিলো না....'! জিজ্ঞেস করলাম- নাম কি? কোথায় কি পড়াশোনা করে? বাসা কোথায়?

ছেলেটির নাম রাকিব। সিটি কলেজে প্রথম বর্ষের ছাত্র। যে এলাকায় বাসা আমি সেই এলাকার পরিচিত কয়েকজন মুরব্বি এবং রাজনৈতিক দলের দু একজনের নাম বললাম... তারপর রাকিবকে বললাম, 'তোমাকে কিছু কথা বললে তুমি কি কিছু মনে করবে?' সে বললো, “কিছু মনে করবো না।”

আমি জিজ্ঞেস করলাম, 'তোমার বয়স কত?'
উত্তরঃ “১৮ বছর।”

আমিঃ 'আচ্ছা রাকিব, তুমি যে এভাবে চুল কাটাও তোমার আব্বা আম্মা কি এটা পছন্দ করেন?'
উত্তরঃ "পছন্দ করেন না, বকা দেয়।"

আমি তাকে বলি, 'তোমার বয়স যখন ২৮ বা ৩৮ বা ৪৮ হবে তখন তোমার মনে হবে যে- এভাবে চুল কাটানোটা ঠিক নয়। আমি আরো বলি, 'তুমি কিভাবে চুল কাটাবে / না কাটাবে সেটি সম্পূর্ণ তোমার ব্যক্তিস্বাধীনতা। তোমার স্বাধীনতাকে আমি সম্মান করি। তারপরও বলছি। তুমি কি কখনো দেখেছো কোন মেধাবী সুশিক্ষিত, যাদেরকে পাড়া-মহল্লায় ভালো ছেলে হিসেবে সবাই পছন্দ করে, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী কোনো ছেলেকে এভাবে চুল কাটাতে?'

সে চুপ করে থাকে।
আমি তাকে আরো বলি, 'তুমি আজকে বাসায় গিয়ে একাকী চিন্তা করবে যে, এভাবে চুল কাটানোটা প্রকৃতপক্ষে ঠিক কী-না?'
আমি তাকে আরো বললাম, 'তুমি ছেলে ভালো। কারণ তুমি বলতে পারতে- আমি কিভাবে চুল কাটাবো/না কাটাবো সেটি আমার বিষয়, আপনি কেন বলছেন? আপনি বলার কে?'
'কিন্তু সেটি তুমি বলো নাই। কথা মনেযোগ দিয়ে শুনেছো এবং সেজন্য তোমাকে ধন্যবাদ।'

কতক্ষণ কি যেনো ভাবলো রাকিব। তারপর কিছুটা লজ্জানত হয়েই বললো, "আংকেল, আপনার মতো এভাবে কেউ আমাকে কখনো বলেনি, আব্বু আম্মুও না। তারা শুধু বকাবকিই করেন"।

আমিঃ- 'যারা তোমার আপনজন তারাই তোমাকে আদর স্নেহ করেন, তোমার ভরনপোষণ করেন তাঁরা তোমার ভালোর জন্য একটু আধটু বকতেই পারেন। বিশ্বাস রাখবা, কোনো বাবা-মা ই তাদের সন্তানের খারাপ চাননা।'

রাকিব আমাকে বললো, "স্যরি আংকেল, আজ চুল কাটা হয়ে গিয়েছে। আর এভাবে চুল কাটাবো না"।

আমি ওর পিঠ চাপড়ে দিলাম....

তারপরও দূর থেকে রাকিবকে আমি দেখেছি কিন্তু সেই উদ্ধত, বেপরোয়া ভাবটা আর নেই। কাল জুমা জুমার নামাজ আদায় করে বের হবার সময় রাকিবের সাথে সামনাসামনি দেখা....খুব সুন্দর পরিপাটি করে চুল কাটা। চুলে বাহারী রঙ নেই....
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:২০
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগুল মিটে হঠাৎ ব্লগীয় আড্ডা (টেস্ট)

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে এপ্রিল, ২০২৬ রাত ১০:৩৯

ব্লগের সবাই আশা করি ভালো আছেন। আজ বাংলাদেশের রাত ১০.৪৫ মিনিটে একটি ব্লগীয় আড্ডা'র আয়োজন করেছি। নিচে গুগল মিটের লিংক দিয়েছি। আপনারা সবাই আমন্ত্রিত। ইচ্ছা করলে, নিজের ভিডিও অফ রেখে... ...বাকিটুকু পড়ুন

“জ্ঞাতি ভাইদের দ্বারা আক্রান্ত হয়ে তার দন্ত মোবারক আর আগের জায়গায় নেই।”

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ১২:০৭

“জ্ঞাতি ভাইদের দ্বারা আক্রান্ত হয়ে তার দন্ত মোবারক আর আগের জায়গায় নেই।” ...বাকিটুকু পড়ুন

আখিরাত ঠিক করার পাশাপাশি দুনিয়ার রাজনীতিতেও ঢুকে পড়লেন

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে এপ্রিল, ২০২৬ রাত ২:০৮


জাতীয় নির্বাচন শেষ হওয়ার দুই মাস পার হয়েছে। দেশের মানুষ একটু দম ফেলছে , চায়ের আড্ডায় যখন ভোটের উত্তাপ ফিকে হয়ে আসছে, ঠিক তখনই খবর এলো সংরক্ষিত নারী আসনের নির্বাচনের।... ...বাকিটুকু পড়ুন

আর্মি এখনও ব্যারাকে ফিরে যাচ্ছেনা কেন?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ৭:৪৫

“শেখ হাসিনার পতনের মূল কারণ ছিল চীনের দিকে অতিরিক্ত ঝুঁকে পড়া, যা যুক্তরাষ্ট্র ও ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। এই ভূরাজনৈতিক অসন্তোষকে কাজে লাগিয়ে, দেশের অভ্যন্তরে একটি পরিকল্পিত পরিবর্তন... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

লিখেছেন নতুন নকিব, ২৪ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:০৩

পৃথিবীর কোথাও কেন রাত নামে না, আবার কোথাও সূর্য ওঠে না

ছবি অন্তর্জাল থেকে সংগৃহিত।

জ্যোতির্বৈজ্ঞানিক বাস্তবতা, ভৌগোলিক প্রভাব এবং আধ্যাত্মিক প্রতিফলন

আমরা প্রতিদিন যে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখি, সেটাকে এতটাই স্বাভাবিক... ...বাকিটুকু পড়ুন

×