somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

খসে পড়ছে মেকী সভ্যতার বর্ণীল মুখোশ.....

২১ শে সেপ্টেম্বর, ২০২২ সকাল ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধীরে ধীরে খসে পড়ছে
মেকী সভ্যতার বর্ণীল মুখোশ।
এক উৎকট চিৎকারে এদিক-ওদিক
ছুটে চলেছে একেকটা আশাহত প্রাণ
বেঁচে থাকবার ক্ষীণ আলোটুকু ছুতে...

এখনো বেঁচে আছি ক্ষয়িষ্ণু বিশ্বাসে বুক পেতে,
এখন‌ও তারা দৈবমহিমায়
মুখরিত করছে সকল আধপোড়া পথ
আর তুমি গোয়েবলস্ এর আদর্শ বুকে নিয়ে
পেরিয়ে চলেছো একের পর এক মৃত্যু
মানবতাকে ঘুম পাড়িয়ে...

ছোটবেলায় রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প পড়েছিলাম। বিদূষক, কাঞ্চি আর কর্ণাট এর লড়াই এর মধ্যে বিদূষককে জিজ্ঞাসা করা হয়েছিল- সে কী করবে?

বিদূষক উত্তর দেয়, "আমি মারতেও পারিনে, কাটতেও পারিনে, তাই আমি এই দেশ ছেড়ে চলে যাবো।"

ক্রমবর্ধমান মৃত্যুর আবহেও ক্রমশ নিবিড় হ‌ওয়া অবিশ্বাস আর ঘৃণা সভ্যতায় আমরা যারা সব কিছুকে সহজ করে ভাবি তারা হয়ত সত্যি বেমানান। পরিস্থিতি এমনই যে, চাইলেও আমরা হয়তো আর সরিয়ে দিতে পারবো না এই হিংসা, হিংস্রতা আর অবিশ্বাসের বেড়াজাল। প্রতিমুহুর্তে ঘন হয়ে ওঠা এই অন্ধকারে হয়ত আমাদের জন্য কোনো আলো নেই।

আমারও সেই হাল- "মারতেও পারিনে, কাটতেও পারিনে, তাই আমি এই দেশ ছেড়ে চলে যাবো।" কিন্তু আমার মতো অনেকেরই যাওয়ার সুযোগটুকুও নাই। এই স্বাধীন দেশে আমার কোনো পাসপোর্ট নাই!

ঠিক কোথায় যে যাবো?
আর যাবই বা কেন?
এদেশ আমার।
এই দেশের মাটি, আলো বাতাস, পানি, এই দেশের মানুষইতো আমার ঠিকানা। আসলে জটিল হ‌ওয়া সহজ কিন্তু সহজ হ‌ওয়া সত্যি কঠিন। যত কঠিনই হোক, আমি বিশ্বাস করি, পৃথিবীর নিষ্ঠুরতম শাসকদের একজন আপনি, আমি পরের প্রজন্মকে তা-ই বলবো....
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪২
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যা মা তুই অসীমে... পারলে আমাকে ক্ষমা করে দিস

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৪ শে মে, ২০২৬ সকাল ১১:৪৯


ইয়াসমিন থেকে রামিশা এরপর কে? আমরা কবে মানুষ হবো? ওরা ধর্ষণকারী, আর আমরা দর্শনকারী! ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি এবং এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মে, ২০২৬ রাত ১১:৫৮


শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি; বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে... ...বাকিটুকু পড়ুন

×