কি এবং কী.....
শব্দের ব্যবহার নিয়ে অনেক দিন ধরেই ভাবছিলাম। লিখতে লিখতে নিজেরও ধন্দ জাগে অনেক সময়ই। গুগল ঘেটে এবং বিখ্যাত লেখকদের লেখায় ব্যবহার বিধি দেখে আমি যতটুকু বুঝতে পেরেছি সেটুকু আগ্রহীদের জন্য শেয়ার করলামঃ
১/ যদি প্রশ্ন করা হয় আর সে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না হয় অথবা সহজভাবে বলতে গেলে মাথা নাড়িয়ে উত্তর যদি দেওয়া যায় প্রশ্নের, তবে সেক্ষেত্রে প্রশ্নে "কি"-র ব্যবহার হবে। যেমন– তোমার লেখা কি শেষ? টাইপ কিরা কি হল?
২/ যদি প্রশ্ন এমন হয় যার উত্তর মাথা নাড়িয়ে দেওয়া যাবে না, শব্দ ব্যবহার করতেই হবে, তখন "কী" হবে। যেমন–তুমি যেন কী পুরস্কার পেয়েছ?
কী দিয়ে সেনিটাইজার দিয়ে ঘর মুছেছিলে?
রাতে কী খাবে- ভাত না কী রুটি?
৩/ বাক্যে ব্যবহৃত পদটি অব্যয় হলে "কি" হবে। যেমন–এমনকি, নাকি, কিসে, কিভাবে, বৈকি- ইত্যাদি।
৪/ বাক্যে যখন শব্দটি ক্রিয়া বিশেষণ, বিশেষণের বিশেষণ এবং বিস্ময়সূচক অর্থে ব্যবহৃত হবে তখন "কী" হবে।
৫/ বাক্যের প্রথমে না বসে, শেষে বসলে "কি" হবে।
৬/ প্রশ্নবোধক সর্বনাম হলে "কী" হবে।
সহজ কথায় বলতে গেলে
(ক) দীর্ঘ বিবরণে উত্তর হলে ক-য় দীররর্ঘই(কী)।
(খ) অতি হ্রস্বে উত্তর হলে ক-য় হ্রস্বই(কি)।
কিছু উদাহরণ…
আজ কিছু লিখলে কি?
কী লিখলে?
কী আর বলব তোমায়!
কি বাংলা ,কি ইংরেজি …দুটোতেই তুমি ভালো।
(দুই বছর আগে শুদ্ধস্বর গ্রুপে লিখেছিলাম)
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



