somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

এই অবক্ষয়ের শেষ কোথায়....

০২ রা নভেম্বর, ২০২২ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই অবক্ষয়ের শেষ কোথায়....

মানুষের মানসিক, মানবিক প্রবৃত্তি ক্রমশ চরিত্র বদল করছে। বছর কয়েক আগেও মানুষের মনোজগতে এত হিংস্র, এতো কুৎসিত ছিল না। অন্তরে আলো ছিল, বিশ্বাসের একটা পরিধি ছিল। পরিসীমা ছিল। সেই সীমানা সচরাচর কেউ টপকাতো না। কেউ টপকালে তার ওপরে আছড়ে পড়তো মানুষের নিন্দার চাবুক। মানুষ তখন নিন্দাকে ভয় পেতো। শুভ পথে হেঁটে যাওয়ার ঝোঁক ছিল মানুষের। যৌনতা না পরে, পারস্পরিক শ্রদ্ধা, সম্মানই ছিল দুটো মানুষের কাছে যাওয়ার সেতু বন্ধন।
কোথায় হারিয়ে গেল সেই সব দিন!

আগে পারস্পরিক সম্পর্কের আয়ু ছিল কত লম্বা! এক জীবনে তা শেষ হত না। আজকাল সব সম্পর্কই বড়ো স্বল্পায়ু। দু'জন দু'জনকে জেনে বুঝে ওঠার আগেই সম্পর্ক শেষ। আগে ছিল মনের চর্চা। আর আজকাল প্রথমেই শরীরের চর্চা। এখন যৌনতা দিয়েই শুরু হয় সম্পর্ক। একসময় সেই যৌনতা এক থেকে একাধিক জনের দিকে গড়িয়ে যায়। আর মৃত চুলের মতো খসে পড়ে যায় পুরনো সম্পর্ক।

মানুষের প্রবৃত্তির এই যে চরিত্রবদল- এর মূলে রয়েছে আমাদেরই প্রশ্রয়। অন্যায়কে অন্যায় বলে চিহ্নিত করতে ভুলে গেছি আমরা। আমাদের চারপাশে যা কিছু ঘটছে- তাতেই আমরা সম্মতি জানাচ্ছি। ফলে অবাধে বেড়ে উঠছে মানুষের মনের আগাছা। সাফ করার লোক নেই। অধিকাংশই তো অপপ্রবৃত্তিতে আক্রান্ত। কে কার নোংরা পরিষ্কার করব?

আমরা কি আমাদের সেই স্বর্ণময় দিনকে আবার ফিরিয়ে আনতে পারি না? সেই রোমান্টিক অনুভূতি! সেই চোখে চোখে মুগ্ধতা!
সেই সারল্য ...
পবিত্রতা ...
শিহরণ ...
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৪ সকাল ১১:২১
১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেগা মিয়া

লিখেছেন রাজীব নুর, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০



সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ০৩ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৭



টুং করে একটা নোটিফিকেশান আসলো।

ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন

তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ৮:০০

গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link



জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোস্ট: বিদায়ের আগে

লিখেছেন অর্ক, ০৩ রা অক্টোবর, ২০২৬ রাত ১০:১৭



আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

×