somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

নির্বাচনঃ স্থিতিশীলতা ও তথাকথিত সংস্কারের রাজনীতি.....

২০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নির্বাচনঃ স্থিতিশীলতা ও তথাকথিত সংস্কারের রাজনীতি.....

বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় একটি বিষয় অনেকটা অকাট্য সত্য হয়ে দাঁড়িয়েছে- দেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশভাবে জয়লাভ করে সরকার গঠন করবে। কারণ, জনগণের আস্থা ও প্রত্যাশা বহু আগেই আওয়ামী শাসনব্যবস্থা থেকে সরে এসে বিএনপির প্রতি আস্থা এবং নির্ভরতা প্রতিষ্ঠিত হয়েছে। আর জনগণের এই গণরায়ই স্থিতিশীলতার প্রধান নিশ্চয়তা।

কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। যখন দেশে স্থিতিশীলতা থাকে, জনগণ যখন শান্তিপূর্ণ জীবনযাপন করে, তখন কিছু সুশীল মুখ "সংস্কার" নামক মোড়কে নানারকম কুসংস্কার চাপিয়ে দিতে শুরু করে। তারা সংস্কারের নামে এমনসব প্রস্তাব আনে, যা মূলত জটিলতাই বাড়ায়। গণতান্ত্রিক ব্যবস্থাকে সহজ পথে না নিয়ে জটিলতার ফাঁদে ফেলে রাখাই যেন তাদের আসল উদ্দেশ্য। স্থিতিশীল পরিস্থিতিতে এই শ্রেণীর তথাকথিত সুশীল মুখ টেলিভিশনের টকশোতে কিংবা সংবাদপত্রে "গরম গরম" তত্ত্ব ছড়ানোর সুযোগ কমে যায়। তারা যেন অস্থিরতাকেই মূলধন বানিয়ে জনসমক্ষে নিজেদের ‘বড় মাপের চিন্তাবিদ’ হিসেবে প্রমাণ করার চেষ্টা চালিয়ে যায়।

ফলে দেখা যায়, পরিস্থিতি যখন শান্ত হওয়ার পথে তখন- জনগণের স্বার্থ, জাতীয় উন্নয়ন কিংবা গণতান্ত্রিক প্রক্রিয়া সুশীলদের কাছে গৌণ বিষয়। তারা চায় অস্থিরতা দীর্ঘস্থায়ী হোক, যাতে তাদের বুদ্ধিজীবী পরিচয়কে বিক্রি করে প্রভাব বিস্তার করতে পারে। তাই তারা সবসময় সংস্কারের নামে কুসংস্কার চাপিয়ে দিয়ে, মোচড়ামুচড়ি করে পরিস্থিতিকে জটিল করে তুলতে চায়।

অতএব, জনগণের কাছে প্রশ্নটা একেবারেই স্পষ্টঃ
আমরা কি বারবার তথাকথিত সুশীল শ্রেণির কুসংস্কারের ফাঁদে পড়ব, না কি একটি অবাধ নির্বাচনের মাধ্যমে স্থিতিশীলতার পথে হাঁটব?

বাংলাদেশের ভবিষ্যৎ উন্নয়ন ও শান্তির জন্য উত্তরটা স্পষ্ট। একটি ভালো নির্বাচন মানেই বিএনপির নিরঙ্কুশ জয়, আর সেই জয় মানেই দেশের রাজনীতি ও অর্থনীতিতে নতুন স্থিতি ও শান্তি।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০২৫ সন্ধ্যা ৭:৪৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: ঈশ্বর ও ভাঁড়

লিখেছেন অর্ক, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ৯:১০




বিরাট কিছু চাইনি। পরিপাটি দেয়ালে আচানক লেগেছিলো একরত্তি দাগ। কোনও ঐশী বলে মুছে যেতো যদি—ফিরে পেতাম নিখুঁত দেয়াল। তাতে কী মহাভারত অশুদ্ধ হতো কার! (সে দাগ রয়ে গেছে!)

পাখিদের মতো উড়বার... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

×