somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

জাতীয়তাবাদী ছাত্রদলঃ আগামীর বিজয়ের পতাকা....

২১ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাতীয়তাবাদী ছাত্রদলঃ আগামীর বিজয়ের পতাকা....


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদসমূহের নির্বাচন ২০২৫ নির্বাচনে নিশ্চয়ই যোগ্যরাই মনোনয়ন পেয়েছে- এটা আনন্দের বিষয়। সবাইকে অভিনন্দন ও শুভকামনা জানাই।

দেশপ্রেমের অদম্য শক্তিঃ ছাত্রদল।
আন্দোলনের কান্ডারী, বিজয়ের অগ্রদূত ছাত্রদল।
ছাত্রদল মানেই দেশপ্রেমের জয়ধ্বনি।
সংগ্রামের সামনের সারিতে ছাত্রদল।

জাতীয়তাবাদী ছাত্রদল কেবল একটি সংগঠন নয়, একটি শক্তিশালী আন্দোলনের নাম। প্রতিষ্ঠার শুরু থেকেই ছাত্রদল মেধাবীদের কণ্ঠস্বর, মূল দলের কান্ডারী। একক শক্তিতে বেড়ে ওঠা এই সংগঠন বহুবার প্রমাণ করেছে- সকল ছাত্রসংগঠনের সম্মিলিত শক্তিকেও পরাজিত করার ক্ষমতা ছাত্রদলের রয়েছে।

ছাত্রদলের প্রকৃত শক্তি তাদের দেশপ্রেম। আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে অদম্য লড়াইয়ের প্রমাণ ছাত্রদল বারবার দিয়েছে। শিক্ষা, ছাত্র অধিকার আন্দোলনে- এমনকি জনগণের আন্দোলনে ছাত্রদল বারবার জনগণের স্বার্থে সামনে দাঁড়িয়েছে, সংগ্রামের প্রথম সারিতে থেকেছে। বর্তমান বিএনপি তে সাবেক ছাত্রদল নেতাদেরই প্রধান্য। আশা করি- আগামীতেও ছাত্রদলের হাতে থাকবে দলের পতাকা, দেশের পতাকা।

জুলাইয়ের রক্তাক্ত আন্দোলনেও ছাত্রদল ছিলো সামনের কাতারে। বরাবরের মতো বিএনপি, ছাত্রদল মিডিয়া ট্রায়ালের শিকার। তাই তাদের নাম আলাদা করে উচ্চারণ হয়নি, কিন্তু তাদের ত্যাগ-অবদান কখনোই ইতিহাস থেকে মুছে যাবে না। বরং ছাত্রদল কর্মীদের রক্ত ও ত্যাগ আগামী দিনের বিজয়ের ভিত্তি হয়ে থাকবে।

ডাকসুতে ‘গবেষণা ও প্রকাশনা সম্পাদক’ পদে একজন জুলাই যোদ্ধার সম্মানে প্রার্থী না রেখে ছাত্রদল সম্মান জানিয়েছে- তোমাদের এই উদারতা দৃষ্টান্ত হয়ে থাকবে।
তোমাদের হাত ধরেই ফিরে আসুক ছাত্রদলের সোনালী অধ্যায়। যে ছাত্রদল ছিল গণতন্ত্রের অগ্রদূত, মুক্ত চিন্তার আলোকবর্তিকা আর ত্যাগ-সাহসের প্রতীক। সেই সংগঠন আবারও নতুন করে দাঁড়াবে। তোমাদের তারুণ্যের উচ্ছ্বাস, সততা আর সাহসী পদক্ষেপই পারে হারানো গৌরব ফিরিয়ে আনতে।

তোমাদের চোখের আগুন, বুকের ভেতর জমে থাকা মমতা আর নির্ভীক পদক্ষেপই পারে এই মাটি কাঁপাতে। পারে ফেরাতে হারানো দিন, পারে আবারও গড়তে ইতিহাস।
যতদিন অন্যায় আছে, ততদিন ছাত্রদল থাকবে প্রতিবাদের অগ্নিশিখা হয়ে। যতদিন গণতন্ত্রকে দাবিয়ে রাখা হবে, ততদিন ছাত্রদল থাকবে মুক্তির অগ্রদূত হয়ে।

আমাদের প্রত্যাশা- ছাত্রদল একই রকম অদম্য, সাহসী, দেশপ্রেমিক থেকে যাবে। আগামীর ডাকসু নির্বাচনে বিজয়ের মুকুটও ছাত্রদলের মাথায়ই শোভা পাবে ইন শা আল্লাহ। মনে রেখো- দেশই সবার ঊর্ধ্বে। তোমাদের বিজয় মানে দেশপ্রেমের বিজয়। ডাকসুর বিজয় মানে জাতীয় সংসদে বিজয়ের ভিত্তিপ্রস্তরস্থাপন।

আমরাও আছি তোমাদেরই পাশে। তোমাদের জয় আমাদেরই জয়। তোমাদের জয় বাংলাদেশের নাগরিকদের জয়। তোমাদের জয়- শহীদ জিয়া, বেগম খালেদা জিয়া, তারেক রহমান তথা বাংলাদেশের জয়।

বাংলাদেশ জিন্দাবাদ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:০২
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×