somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

হোরাস এবং যীশু.........

২০ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হোরাস এবং যীশু.........

প্রথমেই স্বীকার করে নিচ্ছি- আমি ধর্মীয় বিষয়ে ততটুকুই জানি যতটুকু আমার ধর্মীয় বিশ্বাসের জীবন চারিতায় প্রয়োজন। মূলতঃ এই পোস্টে উল্লেখিত বিষয়বস্তু নিয়ে আমার মাথা আউলা করে দিয়েছিলো প্লানেট আর্থ চ্যানেলে প্রচারিত চার পর্বের ড্যান ব্রাউনের 'দি ডা ভিঞ্চি কোড' অবলম্বনে The arrival- Documentary Film.
আলোচ্য বিষয়ে আরও জানতে গুগল সার্চ করে অনেক লেখা পেয়েছি। পোস্টে সেইসব তথ্যসূত্র উল্লেখ করে দিলাম- কেউ আগ্রহী হলে পড়ে দেখতে পারেন।

ড্যান ব্রাউনের 'দি ডা ভিঞ্চি কোড' অবলম্বনে The arrival- Documentary Film...বলেছে/ দেখিয়েছে তার উল্লেখযোগ্য হলো-

প্রাচীন মিশরীয় দেবপুরুষ হোরাস। হোরাস খ্রীস্টের জন্মের প্রায় তিন হাজার বছর আগে মিশরী এবং ইউনান অঞ্চলে বিশেষ প্রভাব ছিল। হোরাসের সঙ্গে যীশুর প্রভূত সাদৃশ্য পাওয়া যায়। প্রচলিত মত অনুসারে খ্রীস্টাব্দের বহু আগের থেকে ইউনানের মানুষ ডিসেম্বরের শেষ সপ্তাহ জুড়ে হোরাসের জন্মৎসব পালন করতেন।

জন্মগত দিক থেকে হোরাস আর যীশুর খানিক সাদৃশ্য পাওয়া যায়- উভয়ই কুমারী মায়ের সন্তান। হোরাসের পিতা অসিরিসকে হত্যা করে তার ভাই সেত। কিন্তু অসিরিসের স্ত্রী আইসিস জাদুবিদ্যার দ্বারা অসিরিসকে জীবিত করে এবং দুজনের সঙ্গমে আইসিস গর্ভবতী হয়- এইখবর যখন সেত জানতে পারে তখন অসিরিসের দেহকে ১৪ টুকরো করে দেয়।

আইসিস গর্ভবতী অবস্থায় চেমিস দ্বীপে আত্মগোপন করে এবং হোরাসের জন্মদেয়। হোরাস যখন জানতে পারেন তার পিতার হত্যাকারী তার কাকা সেত তখন হোরাস মিশরে ফিরে আসেন এবং নিজের রাজত্ব দাবী করেন। এরপর সেত আর হোরাসের বছরভর যুদ্ধ চলে, সেত হোরাসের একটি চোখ অন্ধ করেদেয় আর হোরাস সেতে অণ্ডকোষ থেতলে দিয়ে তাকে বন্ধ্যা করে দেয়। এরপর হোরাস রাজা হয় এবং সেতকে মরুভূমিতে নির্বাসিত করা হয়।

হোরাস প্রধানত ইগল পাখির টোটেম ব্যাবহার করেতেন, তাই অনেকে তাকে ইগল দেবতা বলে থাকেন। আবার অনেকে হোরাসকে সূর্য দেবতাও বলেন, Horus শব্দ থেকেই আধুনিক Hours শব্দের উৎপত্তি।

হোরাস আর যীশুর কিছু মিলঃ
(১) যতটুকও জানা যায় যীশু জন্মের প্রায় ৩০০০ বছর পূর্বে হোরাসের পৃথিবীতে আগমন। কিন্তু অদ্ভুত ভাবে তারা দু জনই জন্ম গ্রহণ করেন ২৫ ই ডিসেম্বর।

(২) তাদের দু জনের জন্মই কুমারী মাতার গর্ভে। জেসাস এর মা ছিলেন মেরী অন্যদিকে হোরাসের মা ছিলেন আইসিস যিনি আইসিস মেরি নামেও পরিচিত ছিলেন।

(৩) খৃষ্টান ধর্মের ইতিহাস থেকে আমরা জানি যে যীশুর জন্মের সময় স্টার সিরিয়াস এবং থ্রি কিংস নামে তিনটি তারা একই লাইন বরাবর ছিল। আশ্চর্যের ব্যাপার হল হোরআসের কাহিনীতেও এই চারটা তারা একইভাবে ছিল। তাছাড়া দুজনের জন্মই গুহার মধ্যে।

(৪) দু জনেরই ১২ জন করে শিষ্য ছিল।

(৫) যীশুর সিম্বল ছিল fish, beetle, the vine & shepard’s cross. তখন খুব অবাক হয়েছিলাম যখন প্রথম আমি জেনেছিলাম যে এই চারটি সিম্বলের প্রত্যেকটিই হরাসের সিম্বল হিসেবে ব্যবহৃত হয়।

(৬) তারা দুজনেই একই রকম মিরাকল বা অলৌকিক ঘটনা দেখাতে পারতেন। যেমন দুজনেই পানির উপর হাঁটতে পারতেন। দুজনেই অন্ধত্বকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিতে পারতেন।

(৭) তারা দুজনেই নিজ নিজ অনুসারিদের নিকট King of Kings, Son of God, Light of the Worl, Saves of humanity ইত্যাদি নামে পরিচিত।
আরেকটি তথ্য- যিশু মনে হয় ডিসেম্বরের শীতে জন্মগ্রহণ করেনি অন্তত নতুন টেস্টামেন্ট অনুযায়ী। বাইবেলের লুক খণ্ড বলা হয়েছে যখন যিশুর জন্ম হয় "যখন ভেড়ারপাল গুলিকে রাখাল মাঠে চড়াতে দিয়ে ছিল" ভেড়ারপাল শীতে নয় বসন্তে মাঠে চড়াতে দেওয়া হয়, ডিসেম্বরে নয়।

এমন করে দুজনের মধ্যে আরও অনেক মিল আছে। এসব মিলই কি শুধুমাত্র co incidence নাকি ভুল ইতিহাস। না-কি ইচ্ছে করেই ইতিহাস পরিবর্তন করা হয়েছে কোন নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থে? লক্ষ্য করে দেখবেন- খুব সুকৌশলে জেসাসের ইতিহাস গুলিয়ে ফেলা হয়েছে হোরআসের সাথে। ফলতঃ ধর্মবিশ্বাসী মানুষজনকে বিভ্রান্ত করতে সত্য ইতিহাস থেকে দূরে রাখা হয়েছে সুকৌশলে। পুরো ব্যাপারগুলো এতটাই ঘোলাটে যে এগুলোর সম্পর্কে একটি জায়গায় থিতু হওয়া সত্যিই কষ্টকর। কিন্তু এটা যদি সত্যি মানেন যে ভিঞ্চি নিউটনরা সত্যিই একটি সিক্রেট সোসাইটির সদস্য ছিলেন তবে পুরো ষড়যন্ত্রের ব্যাপারটি মেনে নিতে হয়। আর নিও টেস্টামেন্ট এ যীশুর জীবনী যতটুক বিকৃত হয়েছে তাতে আসলে আমাদের পুরো ব্যাপারটা বিশ্বাস করা ছাড়া কিছুই করার থাকেনা।আসলে একটা গোষ্ঠী এত নিখুঁত ভাবে এগুলো করে আসছে যে আমরা তাদের দাবার গুটি হয়েই সবকিছু সত্য মানছি।

মূলতঃ এই পোস্টে উল্লেখিত বিষয়বস্তু নিয়ে আমার মাথা আউলা করে দিয়েছিলো প্লানেট আর্থ চ্যানেলে প্রচারিত চার পর্বের ড্যান ব্রাউনের 'দি ডা ভিঞ্চি কোড' অবলম্বনে The arrival- Documentary Film.
আলোচ্য বিষয়ে আরও জানতে গুগল সার্চ করে অনেক লেখা পেয়েছি। সেইসব তথ্যসূত্র উল্লেখ করে দিলাম- কেউ আগ্রহী হলে পড়ে দেখতে পারেন।

তথ্যসূত্রঃ
* প্রিওরিই অব সাইওন।
* ড্যান ব্রাউনের 'দি ডা ভিঞ্চি কোড'
* D. M. Murdock, Acharya SChrist in Egypt: The Horus-Jesus Connection.
* The conspiracy theory
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২৫ সকাল ৯:৫৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন মরুঝড়: রেড নোটিশের খোঁজে আরিয়ান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১০:১৬



দুবাইয়ের জুমেইরাহ বিচের বিলাসবহুল পেন্টহাউসের কাঁচের জানালা দিয়ে বাইরের কৃত্রিম দ্বীপগুলোর দিকে তাকিয়ে ছিলেন সায়েম চৌধুরী। একসময় ঢাকার পুলিশ কমিশনার এবং পরবর্তীতে পুলিশের বিশেষ বাহিনীর... ...বাকিটুকু পড়ুন

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×