somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

১৬ ই জুন, ২০২৬ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্পিকারকে নিরপেক্ষ হতেই হবে....

দুইদিন আগে সংসদে ট্রেজারি বেঞ্চের একজন সদস্যের বক্তব্যকে কেন্দ্র করে বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র আপত্তি ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এমন অবস্থায় ডেপুটি স্পিকার অত্যন্ত দৃঢ়তা, ধৈর্য ও প্রজ্ঞার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছেন। তার এই ভূমিকা অনেক সংসদ পর্যবেক্ষক ও গণতন্ত্রপ্রত্যাশী মানুষের কাছে ইতিবাচক হিসেবে প্রতীয়মান হয়েছে। অন্যদিকে দলের সোশ্যাল মিডিয়া অনেক কর্মীদের অত্যন্ত অপছন্দ হয়েছে।
সাধারণত স্পিকার বা ডেপুটি স্পিকার ট্রেজারি বেঞ্চ থেকেই নির্বাচিত হন। কিন্তু একবার স্পিকারের আসনে বসার পর তিনি আর কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নন; তিনি পুরো সংসদের অভিভাবক। তিনি সরকার ও বিরোধী দল নির্বিশেষে সকল সংসদ সদস্যের অধিকার, মর্যাদা এবং বক্তব্য প্রদানের সুযোগ নিশ্চিত করার সাংবিধানিক দায়িত্ব পালন করেন।

গণতান্ত্রিক সংসদ ব্যবস্থার অন্যতম শর্ত হলো স্পিকারের নিরপেক্ষতা। কারণ সংসদের প্রতি জনগণের আস্থা অনেকাংশেই নির্ভর করে অধিবেশন পরিচালনাকারী ব্যক্তির ন্যায়পরায়ণতা ও নিরপেক্ষ আচরণের উপর।
দুর্ভাগ্যজনকভাবে অতীতের অনেক সংসদে আমরা হুমায়ুন রশীদ চৌধুরী-আবদুল হামিদদের মতো একচোখা স্পিকারও দেখেছি, যারা সরকারি দলের গৃহ ভৃত্যদের চাইতেও বেশি অনুগত এবং পক্ষপাতিত্বের অভিযোগ ছিল। ফলে সংসদ কার্যকর বিতর্ক, জবাবদিহি ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্র হওয়ার পরিবর্তে একপাক্ষিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। ইতিহাস সেই অধ্যায়গুলোকে ইতিবাচকভাবে স্মরণ করে না।

আমরা আশা করবো, বর্তমান সংসদ অতীতের সেই বিতর্কিত ধারা থেকে বেরিয়ে এসে একটি কার্যকর, প্রাণবন্ত ও মর্যাদাপূর্ণ সংসদীয় সংস্কৃতির উদাহরণ স্থাপন করবে। আর সেই পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো- স্পিকারের চেয়ার যেন সবসময় দলীয় পরিচয়ের ঊর্ধ্বে থেকে সংসদের মর্যাদা ও নিরপেক্ষতার প্রতীক হয়ে থাকে।

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×