একটা ভূতুরে বাড়ি। আমি একা না, আমরা কয়েকজন। কে কে ঠিক মনে পড়ছে না।
জ্বিন যে মানুষকে ধরে এ বিষয়টা আমার বিশ্বাসের অতীত। জ্বিন খামোখা মানুষকে ধরবে কেন? যত্তসব গাঁজাখুরি গল্প! এবার সেই জ্বিনই নাকি আমার সামনে হাজির হবে।
যথাসময়ে জ্বিন উপস্থিত! হরর ফিল্মের জ্বিন আর এ জ্বিনের মধ্যে তেমন কোন পার্থক্য নেই! জ্বিন আমাকেই সিলেক্ট করেছে। সে আমার দেহে ইন্সটল নেবে!
ইন্সটলেশন কমপ্লিটেড। অনুভূতিটা সুখকর নয়। উঁচু মাত্রার একটা ভাইব্রেশন হল। শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। চুক্তি বিশ ঘন্টার। বিশ ঘন্টা পরে জ্বিন চলে যাবে!
আমাকে কিছু কাজ দেয়া হল। কি কাজ সঠিক মনে নেই। তবে কাজটা যে মাঠ পর্যায়ের তাতে কোন সন্দেহ নেই। কাজের প্রয়োজনেই গভীর রাতে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু যায়গায় যেতে হবে।
একটা নির্জন রাস্তা দিয়ে হাঁটছি। কয়েকটা কালো কুকুর আমার পিছু নিয়েছে। ভয় পাবার যথেষ্ট কারণ থাকলেও ভয় পাচ্ছি না। জ্বিন সাথে থাকায় ভয়টা চলে গেছে। মরা মানুষের মরার ভয় থাকে না!
নিজেকে অনেক পাওয়ারফুল মনে হচ্ছে। পরের ধনে বেশ ভালোভাবেই বাহাদুরি করছি। দীর্ঘকালের লালিত অবিশ্বাসটা আর নেই!
এতটুকুই... আর মনে করতে পারছি না। সকাল থেকে অনেক চেষ্টা করলাম। স্বপ্ন মনে রাখার কাজটা অনেক কঠিন! সব স্বপ্ন মনে থাকতে চায় না! হয়তো স্বপ্ন বলেই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

