somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্প: 'মিথ্যা'

০২ রা জুন, ২০১৫ বিকাল ৫:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দরদর করে ঘামছে সন্তু। মাথার ঘাম পায়ে পড়ার মত বিরল ঘটনাও ঘটছে আজ। গরমটা হঠাৎ করে যে চরম হয়ে যাবে কে জানতো? এদিক ওদিক উঁকি দিয়ে একটা বাড়ির সামনে দাড়িয়ে পড়ে সন্তু। বাড়িটা রাইসার। রাইসার দেয়া তথ্য অনুযায়ী এখন বাড়ির ছাঁদে থাকার কথা তার।

মিনিট পাঁচেক আগেই কথা হয়েছে রাইসার সাথে। এই তালপাকা গরমেও রাইসা ছাঁদে দাঁড়িয়ে আছে। রাইসার সাথে একটা সবুজ রঙয়ের বার্মিজ ছাতাও আছে। ছাতাটা কক্সবাজার থেকে কিনেছিল সন্তু। রাইসা প্রতিদিন দুপুরে সেই ছাতাটা মাথায় দিয়ে ছাঁদে এসে পাখিদের খাবার খাওয়ায় আর সন্তুর সাথে কথা বলে। মেয়েটার জন্য অন্যরকম ভালোলাগা তৈরী হয় ফোনের ওপাশে থাকা সন্তুর মনে।

সেই ভালোলাগার তীব্রতায় দিনাজপুর থেকে ঢাকায় চলে এসেছে সন্তু। উদ্দেশ্য রাইসা যখন দুপুরে পাখিদের খাওয়াতে বের হবে তখন সন্তু বাসার নিচে গিয়ে হাজির হবে। চমকে দেবে রাইসাকে!

এক দুই তিন করে বিশ মিনিট কেটে যায়। ছাঁদে রাইসা আসেনা। শুধু রাইসা কেন? রাইসার পাখীগুলোরও দেখা পায় না সন্তু। বাধ্য হয়েই ফোন করে সন্তু-

- কি করো?
- একটু আগেই তো বললাম! ভুলে গেলে?
- সেটা তো আধঘণ্টা আগে বলেছো! এখনো ছাঁদে?
- হ্যারে বাবা! পাখিদের খাওয়াতে আমার খুব ভালো লাগে!
- তাহলে আর তোমার ভালোলাগায় ডিস্টার্ব না করি। দেখো।

দ্বিতীয়বারের জন্য ছাঁদে চোখ বুলায় সন্তু। ছাঁদের উপর দিয়ে পাশের ছয় তলা বিল্ডিংটা ছাড়া কিছুই দেখতে পায়না সে। রাইসা যে মিথ্যে বলছে সেটা এই শূন্য ছাঁদটার মতই স্পষ্ট হয়ে ওঠে। তবুও বিশ্বাস হতে চায় না। মোবাইলের টু মেগাপিক্সেলের ক্যামেরায় জুম করে ফাঁকা ছাঁদটার ছবি তোলে সন্তু। তারপর ধীর পায়ে ফিরতি পথে হাঁটতে থাকে সে।

রাতে ফোন করে রাইসা। সন্তু তখন বাসের সিটে গা এলিয়ে দিয়ে ইয়ারফোনে ফুল ভলিয়মে গান শুনছিলো। রাতের বাস থেকে থেকেই বিকট শব্দে হর্ণ বাজাচ্ছিল।

- এই তুমি কোথায়?
- আমি তো রুমে!
- তাহলে হর্ণ বাজে কেন?
- ওটা হর্ণ না। ভুভুজেলা! রিদওয়ান ডিস্টার্ব করতেছে।
- ও তাই বলো! আমি তো ভাবলাম রাত দুপুরে আবার কোন মেয়ের সাথে টাংকি মারতে বেড়িয়েছো!
- বেড়িয়েছিলাম তো!
- মানে কি??
- ছবি দেখবা?
- এহ! ভয় দেখাও?
- হোয়াটস অ্যাপ অন করলেই বুঝতে পারবা!

কৌতূহল দমাতে না পেরে হোয়াটস অ্যাপ অন করে রাইসা! সন্তু ছবি পাঠায়। সাথে সুন্দর একটা ক্যাপশন!

“ছবিটা যে তোমার বাসার ছাঁদের সেটা চিনতে নিঃশ্চয় কষ্ট হচ্ছে না? আজ দুপুরের তোলা। তুমি যখন হরহর করে মিথ্যে বলছিলে তখন আমি এই চাঁদটার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে ছিলাম। আর ওটা ভুভুজেলার শব্দ না। বাসের হর্ণ। বাসায় যাচ্ছি। এভাবে মিথ্যে না বললেও পারতে। ভালো থেকো। বাই...”

২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গুগল এ.আই. - প্রফেশনাল সার্টিফিকেট পেয়ে গেলাম

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:৩৫


বিগত কয়েক বছর ধরেই অনলাইনে কোর্সেরাতে টুকটাক কোর্স করছি, মাঝে মধ্যেই সার্টিফিকেট পাচ্ছি। তবে প্রফেশনাল সার্টিফিকেট কোর্স কখনো করা হয় নি। বলে রাখা ভালো কোর্সেরা ফ্রি নয়, এখানে আপনাকে পে... ...বাকিটুকু পড়ুন

মদিনার মিষ্টান্ন, শ্রী ঘোষের দধি: সম্প্রীতির যে রেখা চোখে পড়ে না

লিখেছেন মুনতাসির, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৮



২০২১ সালের ডিসেম্বরে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে প্রয়াত লেখক, গবেষক ও বাম রাজনীতিক বদরুদ্দীন উমরকে দেশের সাম্প্রদায়িকতা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ষাটের দশকে যিনি ‘সাম্প্রদায়িকতা’ নামে আস্ত একটা বই... ...বাকিটুকু পড়ুন

একজন বেগম রোকেয়া, একজন মাদাম কুরী এবং একজন আএলিটা

লিখেছেন নাজনীন১, ০৫ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০



মঙ্গল গ্রহের রাণী আএলিটা।



রাশিয়ান বিজ্ঞান কল্পকাহিনীর একটি চরিত্র। ১৯২৪ সালের সাদা কালো ম্যুভিটি বানানো হয়েছে,সায়েন্সফিকশন উপন্যাসটি লিখেছিলেন এলেক্সে নিকোলেভিস টলস্টয়, ১৯২৩।


বাংলাদেশে এক সময়ে বিজ্ঞানের... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭
×