somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুষ গ্রহণে বাংলাদেশ শীর্ষে

২৪ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুষ গ্রহণে বাংলাদেশ শীর্ষে"
লেখকঃ- জুনাইদ আলহাবিব
========================================

ঘুষ! অবাক করা একটা শব্দ! চাকুরী-বাকুরী যাই-ই বলুন না কেন? এখানে-সেখানে ঘুষের ছঁড়াছঁড়ি। কোন চাকুরী পেতে হলে ঘুষ নামের দানবটা আমাদের অবাক করে দেয়। নিথঁর করে দেয় আমাদের পঞ্চইন্দ্রিয়গুলোকে। অবশ করে দেয় সারা শরীর। ঘুষ না হলে জীবনের পথযাত্রা বন্ধ হয়ে যায়। সামনে এগুতে দেয় না। চাকুরীটা না পেলে জীবনপথের অন্ধকারে নিমজ্জিত হয়ে নিঃশেষ হয়ে যাবে সেই চিন্তায় ঘুষ দিতে হয়। নির্বাককণ্ঠে নিরিবিলি পরিবেশে চাকুরী লোভের আশায় আমাদের কতজনকে ঘুষ দিতে হচ্ছে। ঘুষ না দিলে সরকারী সব সেবাই ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। মনে হয় ঐ সরকারী সেবা যেন সোণার হরিণ।

তাই তো আমাদের সোনার বাংলাদেশে ঐ ৩ বছরে ঘুষ দুর্নীতিতে দক্ষিণ এশীয়ায় বাংলাদেশ শীর্ষে রয়েছে। আর এক্ষত্রে অধিকাংশ দেখা যায় যে, বাংলাদেশের পুলিশকে শতকরা ৭৫জন এবং ৬৪জন বিচার বিভাগীয় কাজে ঘুষ দিতে হয়েছে বলে জরীপে জানা যায়।

গত তিন বছরে পরিস্থিতির সবচেয়ে বেশী অবনতি হয়েছে। দক্ষিণ এশিয়ার ৬টি দেশ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের মোট সাড়ে সাত হাজার মানুষের সাক্ষাতকারের উপর ভিত্তি করে এ তথ্য প্রকাশ করেছে দুর্নীতিবিরোধী আর্ন্তজাতিক সংস্থা ট্রান্সপারেন্সী ইন্টারন্যাশনাল (টিআই)।

এদিকে, টিআইর অধীনে জরীপে বাংলাদেশের এক হাজার ৪৯জনের সাক্ষাতকার নেয়া হয়েছে। আর এদের মধ্যে ৩৭ শতাংশ নিম্ন আয়ের লোক।

সম্প্রতি ২০১১-১১ সাল পর্যন্ত সময়ে পরিচালিত জরীপে অংশ নেয়া অংশগ্রহণকারী প্রতি তিনজনের একজন সরকারী সেবা পেতে তাদের ঘুষ দিতে হয়েছে বলে জানা যায়। সরকারী সেবা পেতে সর্বোচ্চ ঘুষ প্রদান তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রেজিস্ট্রি ও পারমিট খাত। এ খাতে জরীপে জানা যায় যে, শতকরা ৪৯ জনের অংশ নেয়া হয়েছে।

তেমনি ভূমি খাতে ৪৮জন, রাজস্ব খাতে ৪০ জন, নিত্যপ্রয়োজনীয় জরুরী সেবা খাতে ৩৬জন, চিকিংসা খাতে ১৮জন এবং শিাখাতে ১৫জন শতকরার মধ্যে ঘুষ প্রদান করেছেন বলে স্বীকারোক্তি মিলেছে বলে সূত্রে জানা যায়। দক্ষিণ এশীয়দের মধ্যে ঘুষের দুর্নীতিতে বাংলাদেশের পরই রয়েছে ভারত। এরপর পাকিস্তান। অতপর নেপাল। তারপর শ্রীলঙ্কার পর মালদ্বীপ। যথাক্রমে।

কেন মানুষ ঘুষ দিয়েছেন এমন প্রশ্নের জবাবে জরীপে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে ৩ ধরনের উত্তর পাওয়া যায়। কারো মতে সেবা পাওয়ার জন্য ঘুষ দিতেই হবে বলে ঘুষ দিতে হয়েছে।
অন্যদের মতে কর্তৃপরে সাথে অহেতুক ঝামেলা এড়াতে ঘুষ দেয়া হযেছে।
আর বাকীরা বলেছেন, কাজটি করার জন্য ঘুষ দিতে হয়েছে।

(তথ্য সূত্র অনলাইন “সিলেটের আলাপ” বরাত বার্তা২৪ ডটনেট)
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×