তিনদিন উপোষ করে
বারো বছর বয়সী এতিম জহুর পূর্বেকার কোনোএক দ্বিপ্রহরে ভিখারি বেশে তোমার সম্মুখে দাঁড়িয়েছিল
একমুঠো অন্নের জন্য।
তুমি খেটে খাওয়ার নিখরচা উপদেশ দিতে দিতে রিকশা ডেকে চলে গ্যালে।
দেখেও দেখলে না তার বুভুক্ষু অবয়ব!
তার অর্ধমাস পর,
এক বিকেলে কাজ খুঁজতে খুঁজতে সে আবারো গিয়েছিলো তোমার দ্বারে;
তুমি ব্যস্ততার অজুহাত দেখিয়ে এড়িয়ে গেলে।
অথচ আজ যখন ছুরি নিয়ে সামনে দাঁড়ালো -
তুমি না চাইতেই দিয়ে দিলে, টাকাপয়সা এবং সঙ্গে আছে যা
কেননা, একজন ছিনতাইকারী অনায়াসেই চালাতে পারে ছুরি...
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৮ রাত ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




