রাতের আধারে, বদ্ধ ঘরের অভ্যন্তরে অনুরণিত হচ্ছে
'একপক্ষীয় চুম্বন ধ্বনি!'
অনূঢ়া অশ্বশালার পরিচারক-
নিরুদ্যম নদীতে নোঙর ফেলেছে,
মধ্যদেশীয় গহ্বরে ফেনা তুলেছে,
মেতেছে সাপলুডু খেলায়!
ওদিকে খেয়াল নেই পরিচারিকার।
ওর অপেক্ষা-
ভাতুড়ে গন্ধের, খেলা শেষের...
নতুন খদ্দেরের!!
আজ মন ভালো নেই; হাটে খদ্দের নেই।
রাত ঘনিয়ে আসছে।
এখনও চালের টাকা জোগাড় হয়নি।
ফেব্রুয়ারি, ২০১৬
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


