somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের আবাল পুলিশদের ছাবলামি

০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

* ঘটনা-১ (পুলিশের নাটক)

পাশের জনের সাথে ফিসফাস করে ছাতা তুলে দুপা এগিয়ে এসে উপস্থিত পুলিশ সদস্যদের একজন বললেন-
''মানিব্যাগটা কার কাছে? মানিব্যাগটা কার কাছে ভাই? লাইসেন্সের সাথে ম্যানিব্যাগটা ছিলো। মানিব্যাগটা কার কাছে ভাই? এটাও তো আপনাদের ছাত্র, ঠিকাছে না। ওর মানিব্যাগে কয়েকটা টাকা প্লাস মানিব্যাগ। মানিব্যাগ আর লাইসেন্স দিয়া দেন।'' পাশ থেকে আরেকজন তাল মেলালেন।
পুলিশ সদস্য আবারো বললেন, 'এই ভাইয়ের মানিব্যাগ দিয়া দেন ভাই, ভাইয়ের মানিব্যাগ দিয়া দেন।' অতঃপর, অভিযোগকারী কালপ্রিট পুলিশ সদস্য (যে মানিব্যাগ হারিয়েছে বলে অভিযোগ তুলেছিল) মুখ খুললেন-
'আমার ভোটার আইডি কার্ড... আমার ভোটার আইডি কার্ড আছে। আমি সবি রাখছি। আমার রানার কার্ডটা, ওটা একটা কাগজ, ঢাইকা রাখছি। ওটা.... পারি না। ওটা কে নিছে প্রমাণ করবে। আমার হ্যাভী লাইসেন্স। দুই বৎসরের হ্যাভী লাইসেন্স। এটা অরিজিনাল লাইসেন্স। এর মাঝে কোন ফল্ট নাই.......... পাশ থেকে একজন ভিডিও করছিলেন। তিনি 'কে নিয়েছে বলতে পারবেন?' জিজ্ঞেস করলে অভিযোগকারী পুলিশ মুচকি হাসি দিয়ে বললেন 'না'।

আন্দোলনকারীদের কয়েকজন এসে তাদের চেক করতে বললে তিনি(পুলিশ) আমতাআমতা শুরু করলেন। ততক্ষণে আরো কয়েকজন এসে বললো, আপনার হাতে মানিব্যাগ ছিলোনা। ভিডিও আছে.... ইত্যাদি ইত্যাদি। শুনে কালপ্রিট, মিথ্যুক পুলিশ বুল পালটিয়ে বললেন, আমি কি বলেছি তোম্রা নিয়েছো? সাথে সাথে পাশের ভিডিওম্যান ভাই এগিয়ে গিয়ে বললেন- 'আপনি এই না বললেন, আপনার মানিব্যাগ সহ তিনহাজার টাকা ওরা নিয়েছে।' পুলিশ ভ্যাবাচ্যাকা খেয়ে কেটে পড়তে চাইলেন। কিন্তু ত্যক্তবিরক্ত ছাত্ররা তিনাকে ছাড়লো না। ঘুষখোর, চোর, ভোয়া পুলিশসহ পাঁচমিশালি নেতিবাচক নানা কথা শুনানো শুরু করলো।

উপরের ঐ নাটক'টা দ্যাখে কিছু প্রশ্ন মাথায় ঘুরছে। আচ্ছা এইসব নাটক করার কি কোনো প্রয়োজন ছিলো? ভিডিও, লাইভ এইসব সম্পর্কে কি আমাদের পুলিশ সদস্যদের কোনো ধারণা নেই? না থাকাটাই স্বাভাবিক! খুঁজাখুঁজি করলে হয়তো দেখা যাবে, এদের অনেকেই ০৮-১০ লক্ষ টাকা ঘুষ দিয়ে কিংবা ক্ষমতাসীন দলের সাপোর্টারস হওয়ার সুবাদে চাকরী পেয়েছে। তাদের না আছে দেশপ্রেম, না আছে মনুষ্যত্ব। ইনভেস্ট করা টাকা তোলবার নেশাতেই তারা মাতাল।




* ঘটনা-২ (মিরপুর-১০ ও ১৪'তে পুলিশ ও যুবকদের হামলা)


সময় টিভি, প্রথম আলোসহ বেশ কয়েকটি চ্যানেল ও পত্রিকায় নিউজ এসেছে গতকাল বিকেলে পুলিশ ও কয়েকজন যুবক যৌথভাবে আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর হামলা চালিয়েছে। কথিত যুবকরা যে ক্ষমতাসীন দলের গর্দভ টাইপ ষণ্ডাগুণ্ডা এটা গাও-গ্রামের আবুলদের কাছেও পরিষ্কার। আমার প্রশ্ন হলো, দিনশেষে গর্দভ-গুন্ডাদের নিয়ে এইসব হামলা টামলার মানে কি? ছাত্রলীগ কি জঙ্গি স্টাইলে অহিংস আন্দোলন পন্ডু করে রাজপথ সরকারের দখলে নেওয়ার দায়িত্ব নিয়েছে?
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০১৮ সকাল ৭:২৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মুমূর্ষু কবিতা

লিখেছেন সালমান মাহফুজ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১১



আমি আর কবিতা লিখব না বলেও
লিখে ফেলি একটি মুমূর্ষু কবিতা–
জন্ম নেয়ার আগেই যারা অবিরাম
মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে, লাথি মারছে
পদ্যের চিরায়ত চোয়ালে !
পঙক্তিতে পঙক্তিতে পথ হেঁটে
প্রচণ্ড পিপাসায় আমি পান করি
কবিতার স্নিগ্ধ জল; আর... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ এসেছে শরৎ

লিখেছেন ইসিয়াক, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩১



শরৎ-প্রাতে শিউলি ঝরা ক্ষণে
দিবাকর ছড়ায় হাসি।
দিঘির জলে রক্তিম পদ্ম
ফুটেছে রাশি রাশি।

ছাতিম গাছের নিভৃত নির্জনে
সবুজ পাতার ঘ্রাণ।
সুখ আহ্লাদে ডাকছে নিসর্গ
উচাটন মন প্রাণ। 

স্নিগ্ধ  বাতাস দোলা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×