ব্যাচেলার অনূঢ় ছেলেটি নাকি— নির্মাতা হতে চায়; আদর্শ ফ্লিম নির্মাতা।
শুনে,কৌতুকী দৃষ্টিতে তাকালুম-
ছেলেটি বসে আছে।
ভাবুক দু'চোখ দক্ষিণের দেয়ালে, নিয়নবাতির চতুস্তলে—
একটি সফেদ টিকটিকি, কয়েটি ক্ষুদ্র বনো পতঙ্গ..
ব্যস্ত
সবাই ব্যস্ত: দর্শক,ভাবুক,খাদক..
ব্যস্ত আমিও! মস্তিষ্কে ভাবনার বুদবুদ--
লক্ষণীয়:
আমার দৃষ্টি ছেলেটির দিকে-
ছেলেটির দৃষ্টি দেয়ালে-
টিকটিকির দৃষ্টি পতঙ্গগুলো উপর-
আর পতঙ্গগুলো দৃষ্টি আলোতে—
আর
এভাবেই নশ্বর পৃথিবীর সবাই স্ব-স্ব ভাবনায় ব্যস্ত।
১৩ মে ১৬, সন্ধ্যা...
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৯ রাত ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





