somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমসাময়িক দেশচিত্র

১৩ ই মে, ২০১৯ সন্ধ্যা ৬:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু করার বা বলার পূর্বে আমাদের ব্রেইন বিদ্যুৎ গতিতে তার নেগেটিভ ও পজেটিভ বিভিন্ন দিক ভেবে সময়োপযোগী সিদ্ধান্ত দেওয়ার চেস্টা করে। যাদের ব্রেইন একসাথে নেগেটিভ-পজেটিভ বা একাধিক চিন্তা করার ক্ষমতা রাখে না; সমাজ, রাস্ট্র তাদের বুদ্ধি প্রতিবন্ধী বলে ট্যাগ দেয়। বুদ্ধি প্রতিবন্ধীদের কর্মকাণ্ড, কথাবার্তা সমাজ-রাস্ট্রের কাছে মূল্যহীন! কিন্তু সমাজ বা রাস্ট্রের বড়বড় চেয়ারে বসে বসে কিছুকিছু মানুষকে নিয়মিত বড়বড় কথা বলতে শুনা যায়। তাদের কথাগুলো শুনতে অনেকটা বুদ্ধিপ্রতিবন্ধীদের কথাবার্তার মতো বেসামাল শুনায়। মনে হয় মাত্রাতিরিক্ত মদ বা নেশাজাতীয় কিছু সেবন করে কথা বলছেন। (যেহেতু
মদ বা নেশাজাতীয় দ্রবাদি কিছুক্ষণের জন্য ব্রেইনের কর্মকাণ্ড স্থবির করে দেয়। তাই মাত্রাতিরিক্ত মদ পানকারী মানুষগুলোও মদ্যপানের পর কিছুসময়ের জন্য বুদ্ধি প্রতিবন্ধীদের মতো বেসামাল কথাবার্তা বলে থাকে।) আসলে তেমন কিছুই না। তারা সুস্থ মস্তিষ্কে আজগুবি কথাবার্তা বলে বলে বড়বড় অপকর্ম ধামাচাপা দেওয়ার চেস্টা করেন।

সম্প্রতি আমাদের অর্থমন্ত্রী ব্লুমবার্গের জরিপের সূত্র ধরে বলেছেন, দেশের অর্থনীতি নাকি কানাডা ও থাইল্যান্ডের সমান। ব্লুমবার্গের জরিপ, মন্ত্রী সাহেবের বক্তব্যের কিঞ্চিত সত্যতা থাকলেও সবি আমার কাছে চাপাবাজি- গাজাখুরি মনে হচ্ছে কারণ আমি বাস্তবে দেশের মানুষের দিনযাপন চিত্র দেখছি।
দেখছি, কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে ফসল উৎপাদন করেও দুইবেলার খাবার যোগাড় করতে পারছেন না। প্রথমআলোতে "হাওরের ধানে খুশি কৃষক, দাম নিয়ে চরম হতাশা"- শিরোনামে কৃষকদের হাহুতাশের প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। জাতীয় দৈনিকগুলোতে চাকরিহীন বাবার দুধ চুরির নিউজ প্রকাশিত হচ্ছে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অপ্রত্যাশিতভাবে বাড়ার কারণে দিনমজুর শ্রমিক, প্রবাসী, সাধারণ চাকুরীজীবিদের ভাগ্যেরও কোনো উন্নতি ঘটছে না।

২০১৬ সালে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবুল বারকাতের ‘বাংলাদেশে কৃষি-ভূমি-জলা সংস্কারের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক এক গবেষণায় পাওয়া তথ্যমতে
দেশের ১৬ কোটি মানুষের মধ্যে ১০ কোটি ৫৫ লাখ মানুষ এখনও দরিদ্র। যা মোট জনসংখ্যার ৬৬ শতাংশ। এছাড়া মোট জনসংখ্যার ৩১ দশমিক ৩ শতাংশ বা ৫ কোটি এক লাখ মানুষ মধ্যবিত্ত শ্রেণির। আর ৪৪ লাখ বা মোট জনসংখ্যার ২ দশমিক ৭ শতাংশ মানুষ ধনী। অর্থ্যাৎ দেশের অর্থনীতি মাত্র ২.৭ শতাংশ কিংবা তার চাইতেও কম মানুষের পকেটে। দিনদিন এই ২-৩ শতাংশ মানুষই আংগুল ফুলে কলাগাছ হচ্ছে বিপরীতে বাকিরা হচ্ছে নিঃস্ব, স্বর্বস্বান্ত। এমতাবস্থায় মাননীয় মন্ত্রী মহোদয়ের এমন বক্তব্য চাপাবাজি, গাজাখুরির ক্যাটেগরিতে না ফেলা নিসন্দেহে দলান্ধতার লক্ষণ। মাননীয় পাঠক, আমি আওয়ামী সমর্থক হলেও দলান্ধ নই! তাই.....

২।
উপরেই উল্লেখ করেছি। "হাওরের ধানে খুশি কৃষক, দাম নিয়ে চরম হতাশা"- শিরোনামে প্রথমআলো গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন'টি পড়বার পর থেকে রহিম আলী চাচাকে খুব মিস করছিলাম। চাচার বাড়ি হাওরপাড়ের এক ছোট্ট সবুজ একটা গ্রামে। অর্ধযুগ আগের এক বর্ষার দুপুরে আমরা কয়েকজন হাকালুকিতে ঝড়ের কবলে পড়ে বাধ্য হয়ে রহিম চাচার বাড়িতে উঠেছিলাম। চাচা আমাদের স্টিমার চালক নাজিম ভাইয়ের মামা শ্বশুর। বিকেলে। ঝড় শেষে হলে, ফেরার পথে বাধা হয়ে দাড়ালেন চাচা। বললেন, 'ও বেটাইন আইজ থাকি যাও। যাওয়ার কাম নাই। পথও তুফান আইতে পারে। দিনকালও এখন ভালা নায়। মানুষ আর মানুষ নাই।'
চাচীও কিছুতেই ছাড়তে চাইলেন না। শেষপর্যন্ত থেকে গেলাম। সন্ধ্যায় বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া শুরু হলো। চাচী রঙ চা আর আগুনে ভাজা নতুন ধানের মুড়ি সামনে দিলেন। আরো দিলেন ভাজা চাল।
সেইরাতে চাচা চাচীর আপ্যায়ন, পাশের বাড়ির মতি ভাই, ফয়সালদের আন্তরিকতা আজীবন মনে রাখার মতো ছিলো। তারপর আরো অনেকবার রহিম চাচার বাড়িতে গিয়েছি।
গতকাল প্রতিবেদ'টি পড়ে গতকাল চাচাকে কল দিয়েছিলাম। আজও কিছুক্ষণ চেস্টা করে ব্যর্থ হয়ে ফয়সাল ভাইকে কল দিলাম। ফয়সাল ভাই রহিম চাচাদের প্রতিবেশী। তিনি জানালেন চাচা ভালো আছেন। ফোনে চার্জ না থাকায় হয়ত বন্ধ। আবহাওয়া খারাপ থাকায় এলাকার সৌরবিদ্যুতগুলোতেও নাকি আজকাল চার্জ হচ্ছে না।
ধানের বর্তমান বাজার, উৎপাদনের খরচাপাতি সম্পর্কেও কথা হলো ফয়সাল ভাইয়ের সাথে। তারা প্রতি বিঘা জমিতে গড়ে ১২-১৪ হাজার টাকা খরচ করে ১৮ থেকে ২০ মণ ধান পেয়েছেন। অর্থাৎ ১ মণ ধান উৎপাদন করতে তাদের ব্যয় হয়েছে প্রায় ৬৫০-৭০০ টাকা। কিন্তু এখন ১ মণ ধান ৪৫০-৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে। প্রতি বিঘায় তাদের ৩-৪ হাজার টাকা লোসকান গুনতে হচ্ছে। সরকার প্রতি মণ ধানের মূল্য ১০৪০ টাকা নির্ধারণ করে দিলেও বাস্তবায়নে কোনপ্রকার সরকারি পদক্ষেপ নেই। কেনো নেই? জবাব খুজলে দ্যাখা যাবে-
ধানের বেসরকারী এই বাজার মূল্য নির্ধারণ করে দিয়েছে দেশের গুটিকয়েক বড়বড় ধনকুবের মিল মালিক। যাদেরকে সরকার কোটি কোটি টাকা লোন দিচ্ছে। এবং সেই লোমের টাকা বিদেশে পাচারের সুযোগও করে দিচ্ছে। অতঃপর আবার কৌশলে রহিম চাচাদের মতো পরিশ্রমী, মহৎ মানুষের রক্ত চুষে চুষে সেই টাকা সরকারি ফান্ডে জমা করছে। কি খাতরনাগ রক্তচোষা জোকদের খপ্পরে পড়েছি আমরা!

সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৯ রাত ১২:৫০
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

×