somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগবাড়ি: কুহক

৩০ শে আগস্ট, ২০১৯ ভোর ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মধ্যরাতের নিস্তব্ধতায় প্রয়াত ব্লগার, কবি 'কুহক মাহমুদের' ব্লগবাড়িতে উকি দিলাম। কবির ব্লগবাড়ির নাম 'কুহক''। 'কুহক' শব্দের শাব্দিকঅর্থ মোহ, মায়া, ইন্দ্রজাল ইত্যাদি। ব্লগবাড়ির নামের ভাবের সাথে সামঞ্জস্য রেখে কবি নিজের পরিচয় লিখেছেন- "বাসন্তী রোদে ঝাঁপ দিয়েছি একা চৈত্রমাস, জ্যৈষ্ঠ দরজা খোলা রেখে আমার সর্বনাশ—"
কি চমৎকার শব্দের কারুকাজে রহস্য করে কবি নিজেকে প্রকাশ করেছেন। হয়তো বলেছেন- জ্যৈষ্টের (ঝড়তুফানের) বাস্তবতা মাথায় রেখে বসন্তের ডাকে সাড়া দিয়ে আমি চৈত্রের দাবদাহে পুড়তে নেমেছি! পরিণাম সানন্দে গ্রহণ করতে প্রস্তুত আমি।
সম্মুখে কঠিন সমস্যা দেখেও অস্থির অবেলায় আবেগকে প্রশ্রয় দেওয়ার সাহস কিংবা মনের চাওয়াকে প্রাধান্য দেওয়ার ক্ষমতা সবার থাকে না। যাঁদের থাকে তারা অসাধারণ! তারা অদ্ভুত! তারা অন্যরকম! কবি নিশ্চয়ই অসাধারণ, অদ্ভুত অন্যরকম একজন মানুষ ছিলেন।
প্রয়াত এই কবি তার ব্লগবাড়ি কুহুক'এ মোট ২৭টি পোস্ট করেছেন। পোস্টগুলার বেশিরভাগই কবিতা। (ব্লগার কাল্পনিক ভালোবাসা, চাঁদগাজী, রাজীব নুর ও ঠাকুর মাহমুদ ভাই'র করা পোস্ট ও মন্তব্য পড়ে মনে হয়েছে জীবনকালে কবি ঘরসংসার, কাজকর্ম নিয়ে খুব ব্যস্ত ছিলেন; তাই হয়তো পোস্টের সংখ্যা বাড়েনি।) রাত জেগে জেগে কবির কয়েকটা কবিতা পড়লাম। কবিতাগুলোর গঠনশৈলী কবির মতো অন্যরকম! অদ্ভুত!
কবিতাগুলোতে মুগ্ধ হওয়ার মতো রহস্য আছে। গভীরতা আছে। কাব্যিকতা আছে।
কবিতাগুলো কবিকে বাঁচিয়ে রাখবে। কবি বেচে থাকবেন কবিতায়। কবি বেচে থাকবেন পাঠকহৃদয়ে.....
কবির বিদেহী আত্মার শান্তি কামনা করছি।


(কবি কুহক মাহমুদের কাব্যগ্রন্থ: "গোধূলির প্রস্থানে জ্বালাও পূর্ণিমা" ও " নামানুষ" অনলাইনের মাধ্যমে 'ইত্যাদি সপ' থেকে সংগ্রহ করতে পারেন। তারা সারাদেশে ক্যাশ অন ডেলিভারী ও কুরিয়ার সার্ভিস সুবিধা দিচ্ছে।
গ্রন্থগুলো অনলাইনে অর্ডার করতে এখানে ক্লিক করুন।)
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৭:১৩
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×