বুয়েটের ছাত্রের মৃত্যু এরপরেও কি প্রশাসনের টনক নড়বে না
২৭ শে মে, ২০১০ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ সকালে আজিমপুর মোড়ে বুয়েটের এক ছাত্র বাসচাপায় মারা যায়।
ছেলেটি মাত্র বুয়েটে ক্লাস শুরু করেছিল ১ সপ্তাহ হল মাত্র । বাবা-মায়ের একমাত্র ছেলে সম্রাট আজ আর নেই । ঘাতক বাসের নিষ্ঠুর চাকা তার সারাজীবনের লালিত স্বপ্ন শুরুতেই শেষ করে দিল । না ছেলেটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ছিল না বা তারাহুড়া করে বাসেও উঠতে যায় নি । রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটির জীবন নিয়ে নিল ঘাতক উইনার বাসের ড্রাইভার । প্রথমে ছেলেটিকে সে রাস্তায় ফেলে দেয় তখন পথচারীদের চিৎকার না শুনে বাস না থামিয়ে অসহায় ছেলেটির উপর দিয়ে চাকা চালিয়ে দেয় । আজ সম্রাটের বাবা মাকে আমরা কি জবাব দিব? সেই বাবাকে যে দিনকয়েক আগে এসে তার হলের রুম সাজিয়ে দিয়ে গেছে। আমারা দুঃখিত সম্রাট আমরা বড় অসহায় তোমার মৃতুর পর আন্দোলন করার মত কাজ আমরা করতে পারি। তোমার মেধাবী জীবনের সুন্দর স্বপ্নের জন্য এখন আমরা কেবলি আফসোস করতে পারি। কিন্তু আমরা ফিরিয়ে আনতে পারি না তোমায় । তোমার মা-বাবার দুঃখ বোঝার ক্ষমতাও নেই আমাদের ।ক্ষমা করে দিও সম্রাট ক্ষমা করে দিও।
সম্রাটের মৃত্যুর পর হয়ত কিছুদিন ক্যাম্পাসের আশেপাশে বাস চলবে না কিছুদিন সবাই বলাবলি করবে তার কথা কিন্তু প্রসাশন কি নিশ্চয়তা দিতে পারবে আর কোন সম্রাটের স্বপ্ন শুরুতেই বিলীন হয়ে যাবে না। কিছুক্ষন আগে এক পুলিস অফিসারের সাথে কথা হচ্ছিল সে বলল এই ড্রাইভার আদালতে গেলেই নাকি যামিন পায়ে যাবে ।মালিক চালক সমিতির চাপে আইন খুব একটা কঠোর নয় । তাহলে আর কত সম্রাটের বিদায়ের পর প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করবে কবে ঘাতক চালকের পথচারীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ করবে ।
সর্বশেষ এডিট : ২৭ শে মে, ২০১০ দুপুর ২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন