এয়ারপোর্টের কাছে বাস ঠায় দাঁড়িয়ে আছে প্রায় আধা ঘন্টা ...... গরমে সবাই দরদর করে ঘামছে। বাস এইসা ঠাসা তার মধ্যেও কন্টাক্টর পিচ্চি খালি ডেকেই চলছে......বাড্ডা রামপুরা যাত্রাবাড়ি!! লোকজন ক্ষেইপ্যা হৈ হৈ করতাছে......তবে কে শুনে কার কথা, বাসের একচুল জায়গা ফাকা থাকলেই লস।এর মধ্যে আরেক মদন আসছে ভাড়া তুলতে, যা হবার লাইগা গেল এক যাত্রির সাথে--
মামা আর তিন টাকা দেন...... উত্তরা থেকে পনের টাকা!
কি কস? প্রতিদিন আসি বারটাকা দিয়ে......
মামা গ্যাসের দাম বাড়ছে
আরে তুরা ত নেস তেলের টাকা......গ্যসের টাকায় ভাড়া ত আরও কম।।
মামা একবার আইতে যাইতে আড়াইশ টাকা বেশি লাগে......
আরে বেটা লোক ভর্তি পার হেড গ্যস হিসাব করলে ত একটা পাদের গ্যসও হবে না......
কন্টাক্টরও কম যায় না কইল—মামা টাকা না দেন এইডা দিয়েন না আবার! এমনিই লোকে গরমে কিমা আর অইডা মারলে যাত্রি মইরাই যাইব হা হা! যাক এ যাত্রা প্যাচাল থামল। তবে নতুন বাজার আসলে দেখি নতুন ঝামেলা। বাস আর যাবে না...... টিউশন ফি থেকে মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা সড়ক আবরোধ করে আছে।কি আর করা, অগত্যা হাটা শুরু.....যাইতে যাইতে দেখি... “বাংলাদেশ মুত্র সপ্তাহ”—থুক্কা “বাংলাদেশ মূসক সপ্তাহের”... বিরাট পুষ্টার ঝুলছে।সময় চলে গেছে তাই বিলবোর্ডের কালি কুলি ক্ষয়ে গিয়ে অবশ্য প্রথমটায় মনে হচ্ছে। উপরে আবার পদ্মা সেতুর বিশাল ছবিও শোভা পাচ্ছে বেশ। পদ্মা সেতু দেখে বা মুত্র সপ্তাহ দেখেই হোক না আমজনতা বিলবোর্ডের তলদেশে মুত্র বিসর্জন দিয়ে মোটামুটি পদ্মা নদী বানাই ফেলতাছে...। সামনে দেয়ালে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের আরবী, ইংলিশ, বাংলায় লেখা থোড়ায় কেয়ার ওদের... পেশাবের বেগ যেখানে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আমাদের আবেগ। তবে এ কথা অনস্বীকার্য মূসক হোক আর মুত্রই হোক... দুটোরেই মানুষে নিতান্ত বাধ্য হোয়েই ত্যাগ করে। তবে একটা প্রকৃতি যেমন শুষে নিয়ে আমাদের উপকারে লাগায় তেমনি অন্যটা আমাদের রাস্ট্র যন্ত্র শুষে নিয়ে আমাদের উপকারে লাগায়(!)বটে। তবে মূসক( মূল্য সংযোজিত কর) এর সাথে সাথে যদি ঘুষখোরদের জন্য ঘুসক (ঘুষ সংযোজিত কর), আর জনগণের টাকা হাপিশ করে কালো টাকার পাহাড় গড়ে তোলাদের জন্য কাসক (কালো টাকার সংযোজিত কর) বা পথে প্রান্তরে যে সোনার ছেলেরা জনস্বার্থে চান্দা আদায় করেন তাদের তরে চাসক (চান্দাবাজি সংযোজিত কর)চালু করা যেত তবে ছাত্রদের থেকে টিউশন ফি থেকে ভ্যাট নেওয়া লাগত না ...
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




