একটি বিশেষ ঘোষনা!! একটি বিশেষ ঘোষনা!!
সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আলহামদুলিল্লাহ, গত ১০ই ফেব্রুয়ারী সোমবার সকলা ১০:০৭ মিনিটে আমার একটি পুত্রসন্তান হয়েছে। প্রথম সন্তান। মাতা এবং পুত্র উভয়েই আল্লাহর রহমতে সুস্থ আছে। পুত্রের নাম ইয়াসীর মাহদী। পিতা জুন্নুন মাহদীর (চুক্কা বাঙ্গী নহে) নামের সাথে মিল রেখে পুত্রের নামের শেষে মাহদী যোগ করা হইয়াছে। আর ইসলামের প্রথম পুরুষ শহীদ ছিলেন হযরত ইয়াসীর (রা) যিনি ছিলেন হযরত আম্মার (রা) এর পিতা। তার নামের সাথে মিল রেখে পুত্রের দাদী ইয়াসীর নামকরন করিয়াছেন।
পৃথিবীতে প্রথম দিন। জন্মের কিছুক্ষন পর তোলা।
প্রথম রৌদ্রস্নান। চোখে রোদ লাগার কারনে কিছুটা বিরক্ত।
আপনাদের দিনটি আনন্দময় হোক। আপনারা সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

