somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ল্যাপটপ সমাচার

১৪ ই মে, ২০১১ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





যাঁরা ভাবছেন একটি ল্যাপটপের গর্বিত মালিক হওয়া দরকার তাদের কিছু সু-পরামর্শ দেয়ার চেষ্টা করবো। পুরোটাই আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে বলছি। আপনার সাথে নাও মিলতে পারে... সেজন্য আমাকে কোন ভাবেই দায়ী করা না যাইবেক...
কেমন ল্যাপটপ কিনবেন?


দীর্ঘদিন এবং কয়েক রকম ব্রান্ডের ল্যাপটপ ব্যবহার করার পর আমার মতামত হচ্ছে ল্যাপটপ হয় খুবই হাই কনফিগারের কিনুন নতুবা যতটা সম্ভব কম কনফিগের কিনুন। কারণ আপনি যদি কনফিগারের বিষয়ে উইক হয়ে থাকেন তাহলে সবচেয়ে পাওয়ারফুলটা না পাওয়া পর্যন্ত খুশি হতে পারবেন না। আর যদি সাধারণ কাজের জন্য কিনে থাকেন তাহলে শুধু শুধু হাই কনফিগার কিনে টাকা নষ্ট।


আর ল্যাপটপ যতই পাওয়ারফুল হোক না কেন যেসকল কাজে খুবই হাই পারফরমেন্স পিসি লাগে সেগুলো আপনাকে ডেস্কটপেই করতে হবে। ল্যাপটপ যতই হাই পারফরমেন্স হোক না কেন সেই কাজের জন্য যথাযথ ফল দিতে পারবে না। সুতরাং হাই পারফরম্যান্স ল্যাপটপ কিনার কোন মানে হয় না।

আরেকটা গুরুত্বপূর্ন বিষয় হচ্ছে ল্যাপটপ খুব দ্রুত পুরানো হয়ে যায়। মানে প্রতি মাসেই নতুন নতুন মডেল বাজারে আসছে। সুতরাং আপনার কাছে যদি মডেল আর লেটেস্ট ফ্যাক্ট হয়ে থাকে (বেশীর ভাগের কাছে তা-ই) তাহলে কম দামী লেটেস্টটা কিনুন। ডেল এর যখন প্রথম কোর টু ডুয়ো বের করলো তখন করে সেটা অনেকেই কিনে ফেললেন। এখন ঐটারে মুড়ির টিন মনে হয়, তাই না?।


এছাড়াও আরেকটি বিষয় হচ্ছে ল্যাপটপে বেশীর ভাগ করা কাজগুলোই হয় খুব সাধারণ কাজ... সুতরাং পাওয়ারফুল ল্যাপটপ কিনে টাকা নষ্ট ছাড়া আর কিছুই করা হয় না।


সুতরাং কী করতে পারেন?


ধরুন আপনার বাজেট এক লাখ টাকা। আপনি সেটাকে তিন ভাগে ভাগ করুন। তারপর এক ভাগের সাথে আরো কিছু টাকা যুক্ত করে একটা নতুন মডেলের কমদামী ল্যাপটপ কিনে ফেলুন। তারপর যখন বছর খানেকের ভেতরে সেটাকে মুড়ির টিন মনে হবে তখন বিক্রি করে দিন। মোটামুটি খারাপ পাবেন না দাম। সেই দামটা সাথে দ্বিতীয় ভাগের সাথে যুক্ত করে আরেকটা কিনুন। বছর খানেক পর দেখবেন সেটাও মুড়ির টিন মনে হচ্ছে। সুতরাং বিক্রি করে দিন... তারপর তৃতীয় ভাগের টাকার সাথে বিক্রির টাকা যুক্ত করে আরেকটা কিনুন। বছর বছর ল্যাপটপ পরিবর্তন করায় বন্ধুরাও অবাক হবে.. আপনিও সন্তুষ্ট থাকবেন। আবার জমিয়ে রাখা টাকাগুলো কোথাও ইনভেস্ট করে কিছু আয় উপার্জনও করতে পারলেন।
আমি পরের ল্যাপটপটা কিনার সময় এই বুদ্ধি অবলম্বন করবো ভাবছি। যদিও একটা হাই-ফাই কনফিগারের ল্যাপটপ গিফট পাওয়ার সম্ভাবিলিটি ব্যপক ভাবে হ্যাজ!

যাক্... ল্যাপটপ বিষয়ক জ্ঞানগর্ভ আলোচনা পড়ার পর যাদের মনে হচ্ছে, "আহারে, আমি কোনদিনই ল্যাপটপের মালিক হতে পারবো কিনা সন্দেহ!".. তাদের জন্য একটা এক্সক্লুসিভ আইডিয়্যা-
Click This Link

সুতরাং... হ্যাভ এ ল্যাপটপ.. বি পোর্টেবল!


এন্ড গেট রেডী ফর ডিজিটাল বাং01100110110….desh

৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×