somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাঁটা হাঁটি নিয়ে যত কথা !

০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে যে ইংল্যান্ডে প্রতিবছর প্রায় ১০ হাজারেরও বেশি মানুষের জীবন বাঁচানো যেতো যদি তাঁরা সোফায় বসে না থেকে একটু হাঁটা-হাটির অভ্যাস করতেন। রাম্বলার ও ম্যাকমিলান ক্যান্সার সাপোর্টের মতে সকালে হাঁটা হলো একটি খরচমুক্ত উপায় স্বাস্থ্য ভালো করার মাধ্যম।
হাঁটা চলার মাধ্যমে শারিরীক ভাবে সচল থাকলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে যায়। ফলে মানুষের আয়ু বৃদ্ধি পায়। এছাড়াও হাঁটলে টাইপ ২ ডায়াবেটিস, আলঝেইমার ও বিভিন্ন ধরণের ক্যান্সার প্রতিরোধ হয়।
গত সপ্তাহে একটি বৃটিশ গবেষণায় দেখা গেছে যে ব্যায়াম হলো হৃৎপিণ্ডের সমস্যার জন্য ওষুধের মত। আরেকটি গবেষনায় জানা গেছে যে প্রতিদিন সকালে অন্তত ১ ঘন্টা করে হাঁটলে স্তন ক্যান্সারের ঝুঁকি উল্ল্যেখযোগ্য পরিমাণে কমে যায়। সকালে হাঁটার উপকারিতা হলো তাতে দিন শুরু হয় একটি সঠিক কাজের মাধ্যমে। দিনের শুরুতেই ফুসফুস গ্রহণ করতে পারে তাজা বাতাস। এই বাতাসের অক্সিজেন পৌঁছে যায় মস্তিষ্ক সহ শরীরের অন্যান্য অঙ্গে। ফলে শরীর হয়ে ওঠে অনেক বেশি ঝরঝরে ও কর্মক্ষম। দিনের অন্য সময়ে হাঁটলে ব্যায়াম হয় ঠিকই, তবে তা সকালে হাঁটলে তা হয় বহুগুণ বেশি।
ইংল্যান্ডের সাম্প্রতিক একটি গবেষণার রিপোর্টে দেখা যায় যে সপ্তাহে ১৫০ মিনিট হাঁটলে বা ব্যায়াম করলে-
প্রতি বছর ৩৭০০০ মানুষের জীবন বাঁচে
৬৭০০ নারী স্তন ক্যান্সার থেকে রক্ষা পায়
৪৭০০ মানুষ কোলোরেক্টাল ক্যান্সারের থেকে রক্ষা পায়
প্রতি বছর ৩০০,০০০ মানুষের টাইপ২ ডায়াবেটিসের ঝুঁকি কমে
মানুষের হাঁটার অভ্যাস বাড়ানোর জন্য ইংল্যান্ডের দুটি চ্যারিটি ‘ওয়াকিং ফর হেলথ’ নামে একটি প্রোগ্রামের আয়োজন করেছে।
রাম্বলারের প্রধান কর্মকর্তা বেনেডিক্ট সাউথওয়ার্থের মতে মানুষ বর্তমানে অলসতার সমস্যায় ভুগছে। তবে এই সমস্যার কিছু সহজ সমাধানও আছে। তিনি বলেন ‘ আমরা হাঁটার ক্ষেত্রে আরো বেশি বিনিয়োগ চাই যাতে হাঁটার জন্য আরো বেশি সুযোগ সুবিধা দেয়া যায় এবং সব ধরণের মানুষ স্বাচ্ছন্দ্যে হাঁটা চলা করতে পারে’।
ম্যাক মিলান ক্যান্সার সাপোর্টের প্রধান কর্মকর্তা কিয়ারান ডিভানি বলেন, নিয়মিত হাঁটা চলা করলে ক্যান্সার রোগীদের চিকিৎসা পদ্ধতিতে সুবিধা হয় এবং চিকিৎসার কার্যক্ষমতা বাড়ে। এছাড়াও বেশ কয়েক ধরণের ক্যান্সারের ঝুঁকিও কমে।
ইংল্যান্ডের পাবলিক হেলথের মতে অতিরিক্ত অলসতা মানুষের জীবনকে ঝুঁকির সম্মুখীন করছে। হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং এর ডিরেক্টর প্রফেসর কেলভিন ফেন্টনের মতে অলসতা হৃদপিন্ডের অসুখ, টাইপ ২ ডায়াবেটিস ও কিছু ক্যান্সারের সৃষ্টি করে। অলসতার ফলে মানুষের ওজন বেড়ে যায়।
অলসতা পুরো বিশ্ব জুড়ে মহামারীর মত ছড়িয়ে পড়ছে। তাই খুব বেশি দেরী হয়ে যাওয়ার আগেই মানুষের অলসতা ছাড়ানোর ও হাঁটার অভ্যাস বাড়ানো জন্য উদ্যোগ নেয়া উচিত।

তথ্যটি নিয়েছি : সময়ের চিঠি পত্রিকা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×