ঘামে ঝড়া এ মাটি আমার
২৫ শে এপ্রিল, ২০১০ সকাল ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঘামে ঝড়া এ মাটি আমার
কষ্টে গড়া ফসলের মাঠ।
...................................
গগণে আজ মেঘ জমেছে
নামবে বৃষ্টি
জগৎ জমিন উর্বর হবে
না, অনাসৃষ্টি।
মাটির কোলে লুটবে ধুরলায়
কৃষাণ মজুর
মহাজনের ভরবে গুদাম
ছালাম হুজুর।
মরবে না মাঠ, ফুটবে ফসল
মাটির বুকে
থাকবে না যে একটু হাসি
ওই চাষির মুখে।
মহজনের সুদের বোঝা
হচ্ছে ভারি
নিয়ে যাবে ফসল কেটে
কাহার বাড়ি?
শুন্য পড়ে থাকবে চাষির
নীড়ের ডুলি
হারিয়ে যাবে এক নিমেষে
মুখের বুলি!
এমনি করে বছর বছর
ভোগ করবে সাজা
তার পরেও হায়! শেষ না হবে
ঋনের বোঝা।
ধুলি বালি থাকবে লাগেই
চাষির গায়ে
আসবে ফসল কাটবে মহাজন
থাকবে চাষি ভয়ে।
থাকবে পরে ঘাম ও দু:খ
ওই উর্বর মাঠে
চড়া দামে কিনতে হবে
অন্য তাকে!
এমনি করে নির্যাতিত হয়
লক্ষ চাষি
খাবার বেলায় নষ্ট ধানের
পুষ্ট হাসি।
আমরা তাদের ঘামের ফসল
খাচ্ছি বসে
দু:খ হয় তাই কষ্ট তাদের
যুগে যগে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন