
আজ মানুষ বড় ব্যস্ত সময় অতিক্রম করছে
অপব্যয়ের পথে,
জীবনতাকে করে তুলছে
যেন তাদের শুরু কোন দূর্ভাগ্যের বেরাজাল হতে ।
ব্যস্ত সময় ব্যস্ত শহর,
কাদা মাটির শরীর বেয়ে হচ্ছে লাশ অহর অহর
কতটা নির্মম মানুষগুলোর ভাগ্য,
কারো কাটে কেঁদে কেঁদে কারো বা জেগে উঠে হাসি মুখে পহর ।
ছোট ছোট জীবন অথচ কত বড় বড় আশা
তার মাঝেই অবিরত চলছে কত তামাশা ।
চলছে কারো কারো আপনজনের ধোকাবাজী
কেহ বা হচ্ছে রাজরানী থেকে পথ ভিখারী জনম দাসী ।
অন্ধকারে জ্বলছে আলোকিত মহর,
হায়রে আমার ব্যস্ত জীবন আর ব্যস্ত শহর।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৭ রাত ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



