
ছন্দে তাহার আছে তাল,
বাঁশির সুরে আছে কি সে যাদু,
থাকি আমি ঘরে আর বাহিরে,
করে তুলে সেই সুর আমারে মাতাল।
বন্ধু যখন বাঁশি বাজায়,
মনতা আমার চারদিকে শুধু ছুঁটে বেরায়,
একটু আমার প্রাণ বন্ধুরে দেখারি আশায়,
ওই বুঝি আমার প্রাণ বন্ধুই এমন যাদু করা বাঁশি বাজায় ।
থাকে বন্ধু বসে যেথায়…………..
বারে বারে ছুঁটে যাই সেথায়,
পাইনা তবু প্রাণ বন্ধুর দেখা,
তারে ছাড়া মন বসে না আমার ঘরে একা,
কি করে বলি তারে………..
সে যে বসত করছে আমার এই অন্তরে ।
আমি থাকি আসমানে আর পাতাল,
সেথায় যাইয়া বন্ধুর বাঁশির সুর,
করে রে,
করে তুলে হায়,
বন্ধুর বাঁশি আমারে মাতাল ।
সর্বশেষ এডিট : ০৬ ই মে, ২০১৭ রাত ১২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



