
তুমি কেমনে থাকবা সেই ঘরে ?
যে ঘর হইল দরজা জানালা ছাড়া,
মন সময় থাকতে জরো করো সেই ঘরেরি ভাড়া।
যতই তমি কর বাহানা,
সেদিন মন রেহাই পাবানা,
হবেনা বাকি কোনও লেনাদেনা।
জ্বালো মন আলো জ্বালো,
ধুয়ে মুছে করও পরিস্কার ,
আছে যত তোমার অন্তরে ময়লা কালো।
এখন থেকেই ভাবরে মন !
থাকবি সেদিন যে ঘরে
সেটাইকে তুই নে না মন তোর আপন করে
সময় ফুরালে পাবি না সময় তুই যে আর পরে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


