somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরা কুকুর দিয়ে দুজন মিলে যে ভাবে এক সপ্তাহে দুইলক্ষ টাকা ইনকাম করেছিল !

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক ভেবে চিন্তে যখন লেখার কিছু পেলাম না তখন আজকের ভাবনায় চলে আসল মরা কুকুরের একটা ঘটনা। এটা সম্ভবত ১৯৮৮সাল এর বন্যার পরবর্তি সময়কার ঘটনা । ঘটনাটা যাকে নিয়ে তিনি অবশ্য আজ পৃথিবীতে বেঁচে নেই।
সম্পর্কে উনি আমার দুলা ভাই হন । উনি মারা গেছেন আজ তিন মাস হল। উনি (দুলা ভাই) তখন কুয়েত কর্মরত ছিলেন ।

একদিন সকালে ঘুম থেকে উঠে দুলাভাই খুব বিশ্রি একটা দূরগন্ধ নাকে পেলেন । তিনি প্রথম ভেবে ছিলেন হয়ত ঘরের ভিতর কোথাও ইদুর বা বিড়াল মরে পঁচে গেছে,তাই তিনি পুরো ঘর তল্লাশী চালালেন,নাহ! ঘরের কোথাও একটা তেলাপোকা বা মরা টিকটিকিরও দেখা
মিল্লনা।অনেক খোঁজাখুঁজির একপর্যায় দুলাভাই যে বাড়িতে ছিলেন সে বাড়ির গেটের সামনে আসলেন তখন তিনি সে বাড়ির গেটের সামনে একটা মরা কুকুর পরে থাকতে দেখলেন।উনার আর বুঝতে বাকি থাকল না এতক্ষণ উনি যে বিশ্রি দূরগন্ধ পাচ্ছিলেন সেটা এই মরা কুকুর থেকেই পাওয়া। বিদেশের বাড়ি বলে উনি বেশ বিপাকে পরে গেলেন কুকুরটা নিয়ে ।উনার পাশের বাসায় থাকা পরিচিত এক
বাঙালিকে ভাইকে ডেকে এনে দুলাভাই জিজ্ঞেস করলেন কুকুরটিকে কোথায় ফেলা যায় ?

তিনি (পাশের বাসায় থাকা লোকটি) বললেন শফিক ভাই চিন্তার কিছু নেই ব্যবস্থা হবে তবে কুকুরটা সরাতে কিছু টাকা লাগবে । আপনার মালিককে বলেন টাকা দিতে আমি কুকুরটি সরিয়ে ফেলার ব্যবস্থা করছি।দুলাভাই উনার মালিককে মরা কুকুরটার কথা জানাতেই মালিক প্রথমে খুব রাগ হলেন পরে দুলাভাইকে উনার মালিক বললেন আমি টাকা দিচ্ছি তবে তোর কুকুর সরানোর সাথে আরো একটা কাজ করতে হবে, দুলাভাই জিজ্ঞেস করলেন কি কাজ ?

দুলাভাইয়ের মালিক বললো তোকে কুকুর সরাতে যে টাকা দেয়া হবে তার থেকে আরো দুইগুন টাকা বেশি দেয়া হবে তবে আমরাতো কুকুর পালি না আর এই এলাকায় কেউ কুকুর পালে বলেও দেখিনাই আমাদের এই এলাকা কুকুর মুক্ত এলাকা তাহলে এই মরা কুকুরটা আসলো কোথায় থেকে ? সেটা খবর নিয়ে আমাকে জানা ।

সব কথা শেষে মালিক দুলাভাইকে কিছু টাকা দিল কুকুরটা সরিয়ে ফেলার জন্য। দুলাভাই টাকা নিয়ে পাশের বাসায় থাকা সে লোকটাকে ডেকে এনে বললেন ভাই কুকুর সরানোর জন্য টাকা দিছেন মালিক কিন্তু তার সাথে আরো একটা কাজও দিয়ে দিছেন আমাদের যেটা করতে পারলে আমরা আরো বেশি টাকা পাওয়া পাবে ! লোকটা দুলাভাইকে জিজ্ঞাসা করলেন কি কাজ ভাই ? দুলাভাই ঘটনা খুলে বলার পর লোকটা দুলাভাইকে বললেন,জানাতে পারলে আপনার মালিক কত দিবে ? দুলাভাই বললেন ধরেন বাংলাদেশের হিসেবে দশহাজার টাকা । দুলাভাইকে লোকটা বললেন মিয়া দশহাজার বেশি না পঞ্চাশহাজার কোনটা ? দুলাভাই বললেন পঞ্চাশহাজার !

তাহলে আপনার মালিকের কথায় কান না দিয়ে সোজা কুকুরটিকে নিয়ে আপাতত কোন এক জায়গায় মাটির নিচে চাপা দিয়ে রাখুন,আর রাতের বেলা আবার এই মরা কুকুরটা সেই মাটির নিচ থেকে উঠিয়ে আমি যে বাসায় কাজ করি সে বাসার গেটের সামনে ফেলে রেখে যাবেন ।আমি আমার মালিককে কুকুরটা সরানোর কথা বলে কাল সকালে আপনাকে ডাকবো তখন আপনি কুকুরটা সরানোর কথা বলে আমার মালিকের কাছে পঞ্চাশ হাজার টাকা চাইবেন । ঘটনা দুলাভাইয়ের বুঝতে আর কিছু বাকি থাকলো না আর এভাবে মরা কুকুরটা দিয়ে তারা দুজনে এক সপ্তাহে প্রায় দুই লক্ষটাকা ইনকাম করেছিলেন..............................।

এটা একটা সত্য ঘটনা অবলম্বন কাহিনী।

সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৯ রাত ২:১৪
১০টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

নক্ষত্রের বিদায়!

লিখেছেন এম টি উল্লাহ, ১২ ই জুলাই, ২০২৬ ভোর ৬:৫২


দেশবরেণ্য জ্যেষ্ঠ আইনজীবী, বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি, সাবেক স্পীকার, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির অন্যতম সদস্য, ব্যারিস্টার মুহম্মদ জমির উদ্দিন সরকার স্যার রাত ৪ টা ১০ ঘটিকায়... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

×