somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্মযুদ্ধের ইতিকথা

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রুসেডের শুরু যেভাবে

১০৯৫ সাল, ২৭শে নভেম্বের এক শীতের সকাল, ঘটনাস্হল ফ্রান্সের ক্লেয়ারমন্ট। এক বিশাল সমাগম হয়েছে পোপ দ্বিতীয় আরবানের আগমন উপলক্ষে। সেইদিন পোপ দ্বিতীয় আরবান ইউরোপীয় রাজাদের ধর্ম যুদ্ধের শামিল হওয়ার ধর্ম যুদ্ধের একটি বক্তৃতা দেন। ইতিহাসে সেইদিনের সেই বক্তৃতাটিকেই ক্রুসেডের সূচনাপর্ব বলে ধরে নেওয়া হয়। তবে ক্লেয়ারমন্টে পোপ দ্বিতীয় আরবান বক্তৃতার পরিপ্রেক্ষিত নিয়ে আলোচনা করা যাক।

এশিয়া ও পূর্ব ইউরোপে বাইজেনটাইন সাম্রাজ্য তখন সেলজুক তুর্কী আক্রমণে নাকাল হচ্ছিলো। ১০৮৫ সালে মানজিকার্টের যুদ্ধে সেলজুক তুর্কদের হাতে বাইজেনটাইন সাম্রাজ্য নাকাল হওয়ার পর, এই সাম্রাজ্যের অনেক জায়গা হাতছাড়া হয়ে যায়, এমনকি বাইজেনটাইন সাম্রাজ্যের অস্তিত্বও হুমকির মুখে পড়ে যায়। এই অবস্হায় সম্রাট নাইসফোরাস অনেক অজনপ্রিয় হয়ে পড়েন।

১০৯৫ সালের মার্চ মাসে বাইজেনটাইন সাম্রাজ্য ক্ষমতার পালাবদল হয়। ক্ষমতায় আসেন আলেক্সিস কোমনিয়াস, যিনি ইতিহাসের পাতায় প্রথম আলেক্সিস নামে পরিচিত। টালামাটাল বাইজেনটাইন সাম্রাজ্যে পরিবর্তন আনতে দৃঢ় প্রতিজ্ঞা করলেন। তিনি ইউরোপের বিভিন্ন রাজদরবারে সামরিক সাহায্য চেয়ে দূত পাঠানো শুরু করলেন। তিনি চিঠিতে লিখে পাঠালেন সেলজুক তুর্কী কর্তৃক বাইজেনটাইন সাম্রাজ্যেের খ্রিষ্টিয়ান নাগরিকদের উপর অত্যাচারের কথা। ফ্লান্ডার্সের কাউন্ট (বর্তমানে বেলজিয়ামের অংশ)-এর কাছে পাঠানো চিঠিটি এখনও বেচে আছে। সেই চিঠিতে দেখা যায়, তিনি আবেগময় ভাষায় বলেছেন, কিভাবে সেলজুক তুর্কী শিশুদের ব্যাপটিজমে বাধা দেয়, সেলজুক তুর্কী খ্রিষ্টিয়ান নারী ধর্ষণের কাহিনী এবং এমনকি সেলজুক তুর্কীরা খ্রিষ্টিয়ান পুরুষদেরও ধর্ষণ করতো। সেইসাথে তিনি এটিও উল্লেখ করেন প্যাগান তুর্কীদের হাতে খ্রিষ্টিয়ানদের পবিত্র ভূমি দখলে থাকার কথাও। আলেক্সিস কোমনিয়াসের বার্তা ব্যাপক সাড়া জাগায় পুরো ইউরোপে, বিশেষ করে আলোড়িত হোন পোপ দ্বিতীয় আরবান। এর ফলস্বরূপ তিনি একটি পবিত্র যুদ্ধের ধারণা দেন ইউরোপের শাসকদের।
তবে মজার ব্যাপারটি হলো আলেক্সিস কোমনিয়াস নিজেও কোনদিন এইরূপ ধর্ম যুদ্ধের কথা স্বপ্নেও ভাবেননি, যার স্হায়ীত্ব ছিলো হবে কয়েক শত বছর ধরে এবং ইতিহাসের পাতায় ঠাই নেবে সবচয়ে দীর্ঘস্হায়ী মহাযুদ্ধ হিসেবে। তাঁর মূল লক্ষ্য ছিলো বাইজেনটাইন সাম্রাজ্যের হারানো গৌরব পুনরূদ্ধার এবং কনস্টান্টিনোপল'কে বিপদমুক্ত করা। তিনি ইউরোপ থেকে ধর্মযুদ্ধ করতে আসা ক্রুসেডারদের (ধর্মযোদ্ধা) এটাও শপথ করিয়েছিলেন যে, প্যালেস্টাইনের কিংবা বাইবেলে বর্ণিত পবিত্র শহরগুলো দখল হলেও সেগুলো যেনো তার শাসনের অধীনে আনা হয়। অবশ্য ধর্মযোদ্ধারা এই শপথ ভঙ্গ করে এবং নিজেরাই আলাদা রাষ্ট্র বানিয়ে শাসন শুরু করে। আলেক্সিস কোমনিয়াস ৩৭ বছর বাইজেনটাইন সাম্রাজ্য শাসন করেন এবং জীবিতকালেই দেখে যান ক্রুসেডাদের জেরুজালেম, এন্টিয়ক, এডেসা এবং ত্রিপোলি শহরগুলো দখল করতে। তিনি কোমনিয়াস নামক রাজবংশের গোড়াপত্তন করেন এবং সেইসাথে বাইজেনটাইন সাম্রাজ্যের ভিত্তি সুসংহত করেন।

(পরবর্তী পর্ব: "ঈশ্বরের ইচ্ছা")

১২/৯/১৫, ব্রিসবেন
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৩৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×