বাংলাদেশে ফ্রিল্যান্সিং পেশা দিন দিন জনপ্রিয় হচ্ছে। ফ্রিল্যান্সিং বর্তমান সময়ে তরুনদের একটি জনপ্রিয় পেশা হিসেবে দেখা দিয়েছে। যারা মুক্তপেশাজীবি হিসেবে নিজেকে তৈরী করতে চান তাদের উদ্দেশ্যে আমার এই লেখা। বর্তমানে ফ্রিল্যান্সিং পেশায় যারা ক্যারিয়ার গড়তে চান তাদের উচিত ভাল মানের ফ্রিল্যান্সিং সাইট খুঁজে বের করে সেখানে কাজ করা। তবে মনে রাখবেন ইন্টারনেটে অনেক ফ্রিল্যান্সিং সাইট আছে যেখানে কাজের কোন পরিবেশ নেই বা সেখানে নষ্ট করে টাকা উপার্জন করা যায় না। যাই হোক, আমি ভাল মানের কিছু ফ্রিল্যান্সিং সাইট উল্লেখ করছি এবং oDesk ফ্রিল্যান্সিং সাইটের কিছু ধারণা আপনাদের উদ্দেশ্যে আলোচনা করছি :
oDesk.com
Feelancer.com
elance.com
vworker.com
guru.com
oDesk বর্তমান সময়ের সবচেয়ে ভাল একটি ফ্রিল্যান্সিং সাইট। এখানে দুই ধরনের কাজ পাওয়া যায়। Fixed price এবং Hourly। এখানে আওয়ারলী জবে টাকা পাওয়ার পূর্ণ নিশ্চয়তা আছে।
প্রথমে রেজিষ্ট্রেশন করে ধাপে ধাপে সব তথ্য দিয়ে প্রোফাইল তৈরী করতে হবে। তারপর ড়উবংশ oDesk Readiness Test দিয়ে কাজের জন্য আবেদন করতে হবে। তবে মনে রাখতে হবে... আওয়ারলী জবে আবেদন করে কাজ পেলে ডলার পাওয়ার নিশ্চয়তা আছে। এরপর "কায়েন্ট" যদি আপনার আবেদন দেখে ভাল লাগে তাহলে আপনাকে ইন্টারভিউ নেওয়ার জন্য ম্যাসেজ দিবে তারপর আপনি রিপ্লাই দিলে কায়েন্ট যদি মনে করে আপনি কাজের জন্য উপযুক্ত তাহলে oDesk এর মাধ্যমে আপনাকে নিয়োগ দিবে। যেখানে আওয়ারলী রেট, সাপ্তাহিত লিমিট এবং কাজের ম্যামো উল্লেখ থাকবে। তারপর আপনি oDesk Team software এর মাধ্যমে কাজ শুরু করবেন। প্রতি ১০ মিনিট অন্তর অন্তর আপনার একাউন্টে ডলার জমতে থাকবে। সপ্তাহের সোমবার থেকে পরবর্তী রবিবার পর্যন্ত ঐ সপ্তাহের কাজ করা যাবে। এভাবে একাউন্টে ২০ ডলারের উপরে ব্যালেন্স হলে মানিবুকারর্স বা পেওনিয়ার মাষ্টারকার্ড এর মাধ্যমে টাকা উত্তোলন করা যাবে।
বিস্তারিত জানতে Earn Money Online এ ভিজিট করতে পারেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




