আমরা যারা তরুন প্রজন্ম তাদের কাছে এখন রাজনীতি মানেই মনে হয়- হানাহানি, ক্ষমতায় যাওয়ার প্রচেষ্টা ও ক্ষমতায় টিকে থাকার জোরালো ভূমিকা। বাংলাদেশের রাজনীতি এখন এক ক্রান্তিকাল পার করছে। রাজনীতিবিদরা একে অন্যের সাথে যত বেশি রেশারেশি করছে ততই জনগণ অতিষ্ট হয়ে উঠছে। হরতাল, পিকেটিং, ভাংচুর ইত্যাদি রাজনীতিবিদদের এরূপ আচরন জনগণের কাম্য নয়। জনগণ চায় শান্তিপূর্ণভাবে দেশ পরিচালিত হোক, আর এতে সরকার ও বিরোধী দল জনগনের কথা চিন্তা করে দেশ সেবায় এগিয়ে যাবে। কিন্তু ইদানিং দেশ সেবার নামে গণতন্ত্র লুন্ঠিত হচ্ছে। এক রাজনৈতিক দলের প্রতি অন্য রাজনৈতিক দলের আত্মা, বিশ্বাস কিছুই নেই বললেই চলে। রাজনৈতিক হাতিয়ার হিসেবে হরতাল ও পাল্টাপাল্টি কর্মসূচী দিয়ে জনগণের ভোগান্তি বাড়াচ্ছে। আর এতে বেশি ক্ষক্তিগ্রস্থ হচ্ছে জনগণ। রাজনীতিবিদরা কি পারে না দেশকে সঠিক পথে নিয়ে যেতে? নিজেদের স্বার্থ ভুলে দেশ সেবায় এগিয়ে আসতে?
সত্যিই কি রাজনৈতিক দলগুলো জনস্বার্থে দেশ সেবা করছে, নাকি নিদেজের স্বার্থে জনগণকে ব্যবহার করে মতায় যাওয়ার প্রচেষ্টা চালাচ্ছে?? এই প্রশ্ন আজ গোটা বাঙ্গালী জাতির। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে ৩০ ল শহীদের বিনিময়ে আজ যে স্বাধীন বাংলাদেশ আমরা দেখছি এর ভবিষ্যত্ কোথায় গিয়ে দাড়াবে???
তাই এক বাক্যে বলুন- আমরা আমাদের লাল-সবুজের এই দেশকে শান্তি ও উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যাবো এবং দল মত নির্বিশেষে দেশ সেবায় নিয়োজিত থাকব। তবেই দেশে শান্তি আসবে, জনগণ মনপ্রাণ খুলে শান্তিতে এদেশে বসবাস করবে; এই প্রত্যাশা বাংলাদেশের সকল জনগণের।
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




