রাহুর মতোন গিলে খাও তুমি আকাশের চাঁদ,
দীপ্তিময় নিশি আকুল-বিভোর পরশে, তোমার
ঝর্ণাতলে নেমে আসে সুগন্ধের জল-ধারা; ফাঁদ
পাতা শরীরের আকর্ষণে ভেঙ্গে যায় অহঙ্কার।
কেঁপে কেঁপে ওঠা জঘন দ্যুতির অমিয় ধারায়
স্নান করে যাই ক্লান্তি হরণের দেহের ভূগোলে;
অযুত নক্ষত্র ঝাঁকে ঝাঁকে এসে ডাকে ইশারায়,
তোমার বুকের উদ্ধত নগ্ন স্তনের ছায়াতলে।
প্রেমের কান্তারে রক্তের অক্ষরে লিখি- 'ভালোবাসা',
তৃষ্ণাতুর ঠোঁটে পরিমাপ করি নিবিড় প্রচাপে;
হিমাদ্রির তলে উত্তাল মন্থনে পার্বতী-দুর্বাসা,
গঙ্গোত্রীর পুণ্যাত্মার ধারা বহে শরীরের তাপে।
চারিদিকে নাচে রাক্ষুসীর প্রেম উত্তাল জলধি,
দেহের মন্দিরে চুম্বনের অর্ঘ্য রাখি নিরবধি।
২০/০৩/২০১৫
মিরপুর, ঢাকা।
সর্বশেষ এডিট : ২৭ শে মার্চ, ২০১৫ দুপুর ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





