
('অমর একুশ' বাংলা ভাষার সাথে ওতপ্রোতভাবে জড়িত।
তাই, একুশ শব্দের কবিতা চলুক সামহোয়ারইন ব্লগে।
তারই চেষ্টা করে যাই, আমার এই কবিতিকায়।
-----------------------------------------------------------
পর্বতের চূড়ায় ঘুমাচ্ছিলাম;
তখনও, উদয় হয়নি চাঁদ।
একটি মিষ্টি স্বপ্ন দেখছিলাম,
কেটে গেলো জীবনের অবসাদ।
ভাবিনি, পর্বতের পদতলেই থাকে
নিম্নমুখী খাদ।
১৬/০৫/২০১৯
মিরপুর, ঢাকা।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২০ সকাল ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




