২০১৭, হারিয়ে গেল মহাবিশ্বের কোন এক ব্লাকহোলে। এটা চিরন্তন সত্য। তবুও আমরা এক এক জন হারানো বছরকে ভিন্ন ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করি। এক এক জনের এক এক দৃষ্টিভঙ্গি। তবে প্রতি বারই বছরটি যখন হারিয়ে যায় তখন আমাদের বিগত একটি বছরের স্মৃতিচারণ ঘটে। এতে আমরা আমাদের কর্মকান্ড ঝালাই করে নিতে পারি। সব ভুল ত্রুটি শুধরে নতুন বছরে নতুন আঙ্গিকে আমাদের পথচলা শুরু করতে পারি।
অনেকে হয়তো ভাবতে পারে সময় অনেক পরে রয়েছে, যা করার পরে করব। আবার অনেকে ভাবে আর বাঁচবই বা কত দিন, আমাকে দিয়ে আর কিছু হবে না। কিন্তু না, মূল্যবান সময়ের যথোপযুক্ত ব্যবহার করতে হবে। আর আপনি এক দিন বেঁচে থাকলেও এমন একটা কাজ হয়তো করে যেতে পারেন বা শুরু করতে পারেন, যে কাজের জন্য আপনাকে মানুষ চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করতে পারে।
তাই আসুন আমরা বছরের প্রথম দিন থেকেই নতুন কিছু করার প্রত্যয় নিয়ে শুভ যাত্রা শুরু করি।
________কবির সরদার (৩০/১২ /২০১৭)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



