আমাদের এলাকায় কিছু দুষ্ট ছেলে মেয়ে আছে যারা ঠিকমতো পড়াশুনা করে না। শুধু আড্ডা আর আড্ডা। এদের প্রধান প্রবণতা ফ্যকশনেবল জীবনযাপন। বোম্বে সিনেমার স্বপ্নের নায়কেরা যা করে এদেরও তাই করা চাই। একবার সেলুনে এক যুবককে দেখলাম অত্যন্ত মনোযোগের সাথে পরিপাটি করে চুল আঁচড়াচ্ছে। ভালো কথা। কিন্তু পরের কাজটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। সে চিরুনিটা রেখে গম্ভীর মুখে পাগলের মতো চুল খাঁমচাতে লাগলো। একি, খেপে গেলো নাকি! যথেষ্ট পরিমাণ 'আউলানোর' পর মাথা ঝাঁকি দিয়ে বেরিয়ে গেলো। পরে জানতে পরলাম একে "স্পাইক" বলে। এই হলো অবস্থা। কেউ আছে মাসখানেক চুল কাটে না। পেছন দিক ও দু'পার্শ্বে বনমানুষের মতো অগোছালো চুল তীক্ষ্ণ হয়ে নেমে আসে। এটা হলো বর্তমান ফ্যাশন। কিন্তু দাঁত না মাজার দরুন মুখ থেকে গা গুলানো গন্ধ আসে। আর বগলের নিচে বাবরি দোলে, এদিকে কোন বিকার নেই। মাঝে মাঝে গেঞ্জি পরে, দেখলে সন্দেহ জাগে- এটা ওস নিজেরই নাকি ছোট ভাইটির গেঞ্জিটা হাড়াহুড়ো করে পরে এসেছে। প্যান্ট পরে নাভি থেকে ছয় আঙুল নিচে। নুইলে পেছন থেকে প্রচুর পরিমাণে নিতম্ব প্রদর্শিত হয়। হাতে নানান ধরনের লালনীল সুতো জড়ায়। মজার ব্যাপার হলো কানে দুলও পরে।
এই হলো আমাদের বাংলাদেশের সংস্কৃতি। অতি তিক্ত বাস্তবতা হলো এই যে, একদিন হয়তো আমাদেরকে আমাদের সেই সোনালী সংস্কৃতি ইতি জানাবে।
আর ভাষার প্রতি যেই আঘাত হানা হচ্ছে সেদিকে লক্ষ করলে মনেই হয় না যে আমরা আমাদের বাংলা ভাষার জন্যে আন্দোলেন করেছি যুদ্ধ করেছি।
তাই আসুন, আমরা আমাদের ভাষা ও সংস্কৃতিকে টিকিয়ে রাখতে বদ্ধপরিকর হই। অন্যথায় আমাদেরকে আমাদের এই দেশ ও ভাষাকে হারাতে হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




