somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পার্লার পর্ব- ২

০৫ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংরেজি কসমেটিক্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ " কসমস " থেকে। কসমস অর্থ হলো চেহারা আরও সুন্দর হয়ে উঠা। যেহেতু এটি ল্যাটিন শব্দ, তাই ধারণা করা যায়, নিজেদের প্রসাধনী দ্বারা সজ্জিত করার প্রচলন গ্রীক ও রোমের মহিলাদের মধ্যেও ছিল। কসমেটিক বা প্রসাধনীর ব্যবহার প্রাচীন মিসরেও ছিল। ক্লিয়পেট্টা নিজেকে সাজিয়ে তুলতে ও সাজিয়ে রাখতে ভালবাসতেন। তার ছিল সাজসজ্জার জন্য ভিন্ন প্রসাধনী কক্ষ। ছিল তার কয়েকজন সজ্জাকর মহিলা আর ছিল সাজসজ্জার ভেষজ উপকরণ ও উপাদান।
এক তথ্যে জানা যায়, মোগল হেরেমের বেগম-শাহাজাদীরা নাকি গোসল করতেন দুধ দিয়ে। পা ধৌত করতেন গোলাপ পানিতে। গোলাপ পাপড়ির তৈরি সুগন্ধীতে সুবাসিত করতেন নিজেদের দেহকে। গোসলের পর চুল শুকাতেন সূর্য কিরণে। মুখে মাখতেন পুস্প রেণু।
আমাদের এই উপমহাদেশে প্রথম বিউটি পার্লার প্রতিষ্ঠিত হয় বোম্বেতে। অতপর মাদ্রাজ, দিল্লি ও কলিকাতায়।
বাংলাদেশে ব্যবসা হিসেবে পার্লার প্রবেশ করে ১৯৬৫ সালে। এই সালে ধানমন্ডি ৪ নম্বর রোডে " হংকং বিউটি পার্লার " নামে প্যাটরিকা (patrica) নামে একজন চৈনিক রেস্তোরাঁ মালিক এ ব্যবসা প্রথম শুরু করেন। ১৯৭২ সালে এরা ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে যান। লেদার ব্যবসায়ী চাইনিজ পরিবারের মেয়ে কারমেল কেমব্রিজ (Carmel Cambrige )উপার্জনের সাথে সাথে সময় কাটাবার পথ খুঁজে পেলেন। ১৯৬৮ সালে বিউটি পার্লার ব্যবসা শুরু করেন। ব্যবসা প্রতিষ্ঠানের নাম দেন মেফেয়ার (Mayfair)। সড়ক ৪ নম্বর ধানমন্ডির ভাগাটে বাড়িতে ব্যবসা শুরু করেন।
ধানমন্ডি ২৬ নম্বর রোডে হাবিবা ইসলাম নামের এক মহিলা ১৯৭৩ সালে নিজ বাড়িতে পার্লার ব্যবসা শুরু করেন।
১৯৭৫ সালে চীনু নামের এক মহিলা মোহাম্মদপুর ইকবাল রোডে প্রথমে নিজ বাড়িতে এবং পরে ভাড়াতে বাড়িতে পার্লার পরিচালনা করেন।
১৯৭৭ সালে পুরানা পল্টনে জরিনা আসগার নামের এক মহিলা মায়ের বাড়িতে বিউটি পার্লার দেন। বলাবাহুল্য, তিনি ব্যবসায়িক সাফল্যও অর্জন করেন।
১৯৭৯ সালে লুসি নামের একজন চৈনিক মহিলা ধানমন্ডির ২ নম্বর রোডে পার্লার দোকান খোলেন।
১৯৮৬ সালে নিলুফার নজীব নামের এক মহিলা পুরনো ঢাকায় রূপচর্চার এক দোকান খোলেন। উল্লেখ্য, সে সময় রাজধানীতে শতাধিক পার্লার প্রতিষ্ঠিত হয়। ব্যবসাও সরগরম হয়ে উঠে।
এই ধারাবাহিকতার বিস্তৃতি প্রথমে রাজধানীতে বিশেষ বিশেষ এলাকায় সীমাবদ্ধ থাকলেও দ্রুত সব এলাকায় ছড়িয়ে পড়ে। বর্তমানে তো এই পার্লার অভিজাত এলাকায় যেমন আছে, তেমনি যে সব এলাকা অভিজাত নয়, সে সব এলাকায়ও পার্লার ব্যবসা ছড়িয়ে পড়েছে। অলিগলিতে তো রয়েছেই, এমন কি বড় বড় বস্তিতেও এ পার্লার ব্যবসা চলছে বলে জানা যায়। বর্তমান অবস্থা তো এমনই যে, এ ব্যবসা আর রাজধানীতে সীমাবদ্ধ নেই, দেশের সব জেলা সদরে অবৈধভাবে চলছে, এ সংখ্যা কেউ বলতে পারছেন না, তবে কয়েক হাজার যে হবে, তাতে কোন সন্দেহ নেই।
৮০ দশকের মধ্য ভাগ থেকে পার্লার ব্যবসায়ে হাওয়া লাগে বেশ জোরেশোরে। সেই ৮০ দশকের মধ্য ভাগ থেকে পার্লার ব্যবসা বিভিন্ন নামে ও বিভিন্ন পথে পরিচালিত হ৮য়ে আসছে। সব পার্লারই বিউটি পার্লার নামে পরিচালিত ও পরিচিত। কিন্তু বাহিরের পাবলিসিটির আড়ালে অধিকাংশ পার্লার যৌন ব্যবসা চালিয়ে যাচ্ছে। ৯০ দশকের শুরুতেই পত্রপত্রিকায় লেখালেখির কারেণে রাজধানীতের কাকরাইলসহ বিভিন্ন এলাকার পার্লারে পুলিশ অভিযান চালিয়ে অনেক পুরুষ ও মহিলকে আপত্তিকর অবস্থায় গ্রেফতার করে। তাদের চবিও পত্রপত্রিকায় ছাপা হয়। ধরপাকড় কয়েক দিন চলার পর অজ্ঞাত কারণে তা বন্ধ হয়ে যায়। রাজনীতির ঝড়ো হাওয়া এ অভিযানকে থামিয়ে দেয়। নিন্দুকেরা বলে, পুলিশ প্রহরায়, পুলিশ পৃষ্ঠপোষকতায় নিয়মিত দাঁদা লেনদেনের কারণে পার্লার নামের আড়ালে যৌন ব্যবসা অবাধে চলছে,। আর ধর-পাকড় নেই। হ্যাঁ, ১৯৯৮ এবং ১৯৯৯ সালে আর একবার ধর-পাকড় শুরু হয়েছিল। এর পর থেকে বন্ধ। মনে হয়, পার্লার ব্যবসায় আর কোন ভেজাল নেই। অনৈতিকতা নেই। এ ক্ষেত্রে সরকারের কোন নীতিমালাও নেই। যে যেমন খুশি তেমন ব্যবসা চালাচ্ছে। নতুন নতুন আইটেম যোগ হচ্ছে। কোন বাধা নেই, মানা নেই। চলবে ইনশাল্লাহ......................।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×