ন্যয্যতার প্রশ্নে তারুণ্যের ঔদ্ধত্ব!ঠিক এমনটিই হয়েছিল ’৫২, ‘৭১, কিংবা ‘৯০ তে। গুলি চলেছে।
তবুও বিজয় হয়েছে তারুণ্যের, বুলেটের না।
আফসোস,
সববার-ই সরকারগুলোই তারুণ্যের বিপক্ষে ভিলেন সেজে শেষে হেরে গেছে।
আজকের দাবি শিক্ষার উপর VAT নয়, শিক্ষা কোন পণ্য নয়।
একদিকে সরকারি কর্মকর্তা কর্মচারিদের বেতন দ্বিগুন বৃদ্ধি আর অন্যদিকে শিক্ষার উপর ভ্যাটের বোঝা,মনে হয় এ এক দারুন তামাশা।

আমরা এমন একটা দেশে বসবাস করি যে দেশের নেতা মন্ত্রীদের গাড়ী আমদানিতে ভ্যাট দিতে হয়না,অথচ শিক্ষার জন্য ভ্যাট দিতে হবে।।
মননীয় মন্ত্রী মহাদয়,একবার ভেবে দেখুন আমাদের দেশের জনসংখ্যা কত?আর শিক্ষা প্রতিষ্ঠান কত?একটা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত,আর ভর্তি জন্য আবেদন করছে কত?
সরকারি ভাবে যদি এদেশে শিক্ষা ব্যাবস্থা ভালো থাকতো তাহলে সবাই সরকারিতেই পড়তো এত বেসরকারি বিশ্ববিদ্যালয় গড়ে উঠত না।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শুধু ধনির দুলাল,আর দুলালিরাই পড়ে না,এখানে সাধারন পরিবারের সন্তানও পড়ালেখা করে।
এখানে এমন ছাত্র-ছাত্রীও পড়ালেখা করে যার খরচ চলে বাবার জমি,মায়ের,বোনের গহনা বিক্রির টাকা দিয়ে।
আশা থাকে একটাই যেন তারা তারি পড়ালেখাটা শেষ করে,একটা চাকুরি করবে,সংসারের হাল ধরবে।আবার ঘূষ ছড়া তো চাকুরির আশা করাই পাপ!এ জন্য তাদের ঘুষের টাকাটাও যোগার করতে হয়।
আমাদের নেতা মন্ত্রী যারা আছেন ওনারা চলাফেরা করেন অর্থের মাপকাঠিতে যারা ওনাদের সমান আছেন তাদের সাথে,বিধায় ওনারা মনেই করেন না যে দেশে এখনো মানুষ না খেয়ে থাকে।
দেশের হাজার হাজার কোটি টাকা লোটপাট হয়েছে আরও হচ্ছে সেদিকে দিকে খেয়াল করেনা সরকার,কারন যারা লোটপাট করছে তারা সবাই সরকারি দলের নেতা মন্ত্রীদের ভাগ দিয়ে টাকা গুলো হালাল করেন নেয়।
বিশ্বে এমন আর কোন দেশ আছে কি না আমার জানা নাই,যে দেশে পড়ালেখা করতে সরকার কে ভ্যাট দিতে হয়।
আমি খুব অবাক হইনা যখন দেখি আমাদের সমসাময়িক শিক্ষার কান্ডারীগণ শীত আসার আগেই শীতনিদ্রায় গেছেন। এমনই হয়। তারপর একদিন দেখা যাবে মঞ্চে কিছু চুল দাড়ি সাদা করা লোক মুখ ঝুলিয়ে বসে আছে জ্ঞান বিতরণের লক্ষ্যে...জ্ঞানগুলো এমন- ‘দাবি আদায়ে তরুণদের সাহসী হয়ে সামনে এগিয়ে যেতে হবে’ !! আর নিজেরা সেই সামনে এগিয়ে যাবার সময় শীতনিদ্রায় চলে যান। বাহবা।
যা হোক, এসব জড়মস্তিষ্কপিন্ড পেরিয়ে বলতে চাই, তারুণ্যের জয় হোক।
কবীর সুমনের ভাষায়, “হাল ছেড়োনা বন্ধু বরং কন্ঠ ছাড়ো জোরে...”
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



