হযরত আলীর (আঃ) জন্ম কাহিনী
০৭ ই মে, ২০০৮ রাত ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আবু তালিবের নীড়ে
ফাতিমা আসাদের উদরে
এসেছেন এক নূর৷
যার সহযোগীতায়
আল্লাহর ঘর কাবায়
নিয়োজিত কত হুর৷৷
***
প্রসব বেদনায়
অস্থির অসহায়
তুলেছে দু'হাত মাতা৷
হে পরওয়ারদেগার
খুলে দাও কোন দ্বার
মুক্তি দাও হে দাতা৷৷
***
কালবিলম্ব না করে
দেওয়ালগুলো গেল সরে
প্রবেশ করলো জননী৷
আকাশে ফেরেশতারা
আনন্দে আত্মহারা
গর্বিত আজ ধরণী৷৷
***
জন্মের পরে
আছেন নতশিরে
হয়ে সিজদায় রত৷
বিশ্বের কোনখানে
জ্বীন কিংবা ইনসানে
নেই উপমা তার মত৷৷
***
শতচেষ্টা করে
পারলো না ঠুকতে ঘরে
আরবের জনগণ৷
রাসূল (সাঃ) যখন এলো
দরজা খুলে গেল
আলীকে দিলেন চুম্বন৷৷
***
জ্ঞান নগরীর কোলে
জ্ঞানের ত্বোরণ দোলে
এ যেন বিস্মিত মিলন৷
বুদ্ধিদীপ্ত চেহারা
নূরের তাজাল্লী দিয়ে গড়া
দৃষ্টিতে বিচক্ষণ৷৷
***
জননী তার
নাম রাখলো হায়দার
রাসূল (সাঃ) রাখলো আলী৷
দিনে দিনে হায়দার
বড় হলেন তর তর
হলেন শক্তিশালী৷৷
***
গর্বিত পিতা
গর্বিত মাতা
আলীকে জন্ম দিয়ে৷
গর্বিত মোরা
জ্বীন ইনসানেরা
ইমাম হিসেবে পেয়ে৷৷
***
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন