somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেইসবুক-টুইটারে সাবধান, ১৪ বছরের কারাদণ্ড! :-* কয় কি!!!!

১৩ ই জুন, ২০১৩ দুপুর ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




ঢাকা: অবাধ তথ্য প্রবাহের যুগে সামাজিক যোগাযোগ নেটওয়ার্ক ফেইসবুক, স্কাইপি, টুইটারের স্ট্যাটাস, যোগাযোগ আলোচনা, ভিডিওচিত্র ও স্থিরচিত্র ব্যবহারে সাবধান!

কোনো স্ট্যাটাসে যদি অপরাধ সংশ্লিষ্ট কোনো আলামত পাওয়া যায়, তাহলে ১৪ বছরের জেলের ঘানি টানতে হতে পারে।

কারণ সংসদে সদ্য পাশ হওয়া সন্ত্রাস বিরোধী আইনের ২১ ধারায় বলা হয়েছে,কোনো সন্ত্রাসী ব্যক্তি, সত্তা বা সংগঠনের ফেইসবুক, স্কাইপি, টুইটার বা ইন্টারনেটের যেকোনো মাধ্যমের অপরাধসংশ্লিষ্ট আলাপ-আলোচনা ও কথাবার্তা অথবা অপরাধসংশ্লিষ্ট স্থির ও ভিডিওচিত্র অপরাধের সাক্ষ্য-প্রমাণ হিসেবে আইন প্রয়োগকারী সংস্থা আদালতে উপস্থাপন করতে পারবে এবং তা আদালতে গ্রহণযোগ্য হবে।যদিও প্রচলিত সাক্ষ্য আইনে এ ধরনের আলামত আদালতে গ্রহণযোগ্য নয়।

মঙ্গলবার `সন্ত্রাস বিরোধী (সংশোধন) বিল ২০১৩` জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে।

তবে বিল পাসের বিরোধিতা করে বিরোধী দল ব্যারিস্টার মওদুদ আহমদের নেতৃত্বে সংসদ থেকে মাত্র দুই মিনিটের জন্য প্রতীকী ওয়াকআউট করে। ওয়াক আউটের আগে মওদুদ আহমদ বলেন, শুধুমাত্র বিরোধী দলের গণআন্দোলন দমনের জন্য এ আইনে সংশোধন আনা হয়েছে। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের পর এ আইনটি হবে আওয়ামী লীগ সরকারের আরেকটি কালো আইন। তাই কালো আইনটি পাসের প্রতিবাদে আমরা সংসদ থেকে ওয়াকআউট করছি।

এদিকে, সংবিধানের ৪৩ ধারায় বলা হয়েছে, রাষ্ট্রের নিরাপত্তা, জনশৃঙ্খলা, জনসাধারণের নৈতিকতা বা জনস্বাস্থ্যের স্বার্থে আইনের দ্বারা আরোপিত যুক্তিসংগত বাধানিষেধ সাপেক্ষে প্রত্যেক নাগরিকের প্রবেশ, তল্লাশি ও আটক হতে স্বীয় গৃহে নিরাপত্তা লাভের অধিকার থাকবে এবং চিঠিপত্র ও যোগাযোগের অন্যান্য উপায়ের গোপনীয়তা রক্ষার অধিকার থাকবে।

এ অবস্থায় সামাজিক সাইটের আলোচনা যদি আলামত হিসেবে আদালতে উপস্থাপিত হলে জনগণের গোপনীয়তা বিঘ্ন হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এ আইনের ১১ ধারায় বলা হয়েছে, এই আইনের অধীন কোনো ব্যক্তি বা সত্তা অপরাধ করার চেষ্টা চালালে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের জন্য উক্ত ব্যক্তি বা সত্তার প্রধান সর্বোচ্চ ১৪ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন।

চলতি বছরে বাংলাদেশে ফেসবুকে নিহত ব্লগার আহমেদ রাজীব হায়দারের জানাজা পরিচালনাকারী ইমামকে হুমকি দেওয়ার অভিযোগে নিষিদ্ধ হিযবুত তাহরীরের এক নেতাকে গ্রেফতার করা হয়।

ওই মামলায় তথ্য প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ (২) ধারা এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে অভিযোগ গঠন হয়। বিচারক মো. জহুরুল হক আগামী ১৬ জুলাই সাক্ষ্যগ্রহণ শুরুর শুনানির জন্য দিন ধার্য করেছেন।

ফারাবী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

যদিও এর আগে ২০১১ সালের ১৩ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুহুল আমীন তার ফেইসবুকে প্রধানমন্ত্রীর মৃত্যু কামনা করে (পরীক্ষা ছাড়া ড্রাইভিং লাইসেন্স দেয়ার ফল তারেক ও মিশুক মুনীরসহ নিহত ৫: সবাই মরে, হাসিনা মরে না কেন?) স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাস নিয়ে ১৮ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘জাবির জামায়াতপন্থী শিক্ষকের ঔদ্ধত্য’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এ সংবাদ আদালতের নজরে নেওয়ার পর আদালত স্বপ্রণোদিত হয়ে রুল জারি করে এবং ওই শিক্ষকের বিরুদ্ধে কেন ফৌজদারি আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন।

এই স্ট্যাটাস দেওয়ায় হাইকোর্ট ওই বছরের ১৭ অক্টোবর তাকে আদালতে আসার নির্দেশ দেন। কিন্তু আদালতের এ তলবে হাজির না হওয়ায় ১২ ডিসেম্বর তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট।

এরপর তার বিরুদ্ধে আদালত তিনবার আদেশ দিলে ওই শিক্ষক আদালতে হাজির হননি বা কোন জবাব দেননি। আদালত অবমাননার রুলের জবাব না দেওয়ায় তাকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে আইজিপিকে নির্দেশ দেন। বাংলাদেশ দণ্ডবিধির ১২৪(ক) ধারা অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা করতে বলেছেন আদালত।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির খণ্ডকালীন প্রভাষক রুহুল আমিন ২০০৮ সালে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়ার পরের বছর থেকে বিনা বেতনে শিক্ষা ছুটিতে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।


Click This Link
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×