somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এবার বঙ্গবন্ধুকে অবৈধ প্রধানমন্ত্রী বললেন তারেক জি্যা :)

০৯ ই এপ্রিল, ২০১৪ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লন্ডন: এবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম প্রধানমন্ত্রিত্বের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় কেন্দ্রীয় লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক সুশীল সমাবেশের প্রধান অতিথি তারেক বঙ্গবন্ধুর সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব গ্রহণের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের পক্ষ থেকে দেশের সংবিধান তৈরির পর সরকার গঠনের কথা বলা হলেও দেশে ফিরে এসে সংবিধান তৈরির আগেই জোর করে শেখ মুজিব প্রধানমন্ত্রিত্ব দখল করেন, যেভাবে বর্তমানে তার কন্যা (শেখ হাসিনা) দখল করেছেন এই পদ।

বিএনপি’র প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবি করা নিয়ে সৃষ্ট সমালোচনার ঝড় উপেক্ষা করে তারেক বলেন, শেখ মুজিব ছিলেন বাংলাদেশের প্রথম অবৈধ প্রধানমন্ত্রী, আর তাঁর কন্যা হলেন আজকের অবৈধ প্রধানমন্ত্রী।

তিনি প্রশ্ন রাখেন, বঙ্গবন্ধু যদি প্রথম রাষ্ট্রপতি হন, তাহলে দেশ স্বাধীন হওয়ার পর তিনি কেন আবার প্রধানমন্ত্রী হলেন?



পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের সমালোচনা করে তারেক বলেন, পাকিস্তানি পাসপোর্ট ছাড়া কি দেশে ফেরা যেত না?

শেখ মুজিব‍ুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চাননি বলেও মন্তব্য করেন তারেক।

যুক্তরাজ্য বিএনপি’র সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মহিদুর রহমান, টাওয়ার হ্যামলেটস বারার ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ, ড. হাসনাত এম হোসাইন, ড. এম এ মালেক, ব্যবসায়ী মুকিম আহমেদ ও কে এম আবু তাহের চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি দাবি করায় আওয়ামী লীগের বিরূপ প্রতিক্রিয়ার সমালোচনা করে তারেক বলেন, শেখ হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের নেতারা পার্লামেন্টসহ বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিয়ে যেভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন তা খুবই ন্যাক্কারজনক।



তারেকের মতে, জিয়াই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, এটিই বাস্তবতা। কিন্তু আওয়ামী লীগ কোনো যুক্তি ও তথ্য প্রমাণ ছাড়া এর বিরোধিতা করে বিভ্রান্তি সৃষ্টি করতে চাইছে।

মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান চারশ’ টাকার বেতনভোগী কর্মচারী ছিলেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার করা মন্তব্যের কড়া সমালোচনা করে তারেক বলেন, শেখ হাসিনা এমন মন্তব্য করে সকল মুক্তিযোদ্ধাদের অপমান করেছেন।

এই মন্তব্য প্রত্যাহার করে মুক্তিযোদ্ধাদের কাছে প্রধানমন্ত্রীকে ক্ষমা প্রার্থনার পরামর্শ দেন তিনি।
Click This Link
১০টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

×