আমি একজন সৈনিক, আমি যদি পালিয়ে যাই সেটা একজন সৈনিকের জন্য খুবই অপমানের হবে।
২৭ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"আমি একজন সৈনিক, আমি যদি পালিয়ে যাই সেটা একজন সৈনিকের জন্য খুবই অপমানের হবে। তাই আমি পালিয়ে যাবনা এখানেই থাকব। যদি মরতে হয় তবে এখানেই মরব" বেসরকারী টিভি চ্যানেলের সংবাদে একজন বিডিআর সদস্যের এই মন্তব্য আমাকে ভীষণভাবে আলোড়িত করেছে। মধ্যবয়স্ক মানুষটি আঞ্চলিকটানের সাদাসিদা কথার মধ্যে তার অবস্থান জানিয়ে দিয়েছেন। সংবাদমাধ্যমের যে কর্মীটি তাকে পালিয়ে যাবেন কিনা প্রশ্নটি করেছিলেন তিনিও বোধহয় উত্তরটি শুনে একটু থমকে গিয়েছিলেন। টিভি পর্দার সামনে বসে আমি ভাবছিলাম এই মধ্য বয়স্ক তথাকথিত বিদ্রোহী সৈনিকটির পরিবারের কথা। তার পরিবারও হয়ত নিদারুন আতংক নিয়ে অপেক্ষা করে আছেন সামনের সময়ে তাদের ভাগ্যে কি ঘটবে।
গণমাধ্যমের পর্দায় আমরা যতটুকু দেখেছি সেখানে শুধু আর্মির সদস্যদের পরিবারের উৎকন্ঠা আর কান্না দেখানো হয়েছে। একজন দর্শক হিসেবে আমি এইসব বিডিআর সদস্যদের পরিবারের কথাও জানতে চাই। তারাও নিশ্চই তাদের স্বজনদের নিয়ে উদ্বেগে আছেন।
সাধারণ ক্ষমা ঘোষণার পরও যেভাবে তাদেরকে গ্রেফতার করে অজ্ঞাত জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে সেটি আমাদের আসলেই ভীত করে তুলছে। আমি স্বীকার করছি তারা অন্যায় করেছেন কিন্তু তাদের অভিযোগগুলোও আমাদের খতিয়ে দেখতে হবে। আমরা চাই তারা সঠিক বিচার পাক, বিচারের নামে কোর্টমার্শাল বা ফায়ারিং স্কোয়ড নয়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিকে তিনি ঘোষণা দিয়েছেন তিনি দেশে ফিরছেন, আরেকদিকে তিনি প্রায় নিশ্চিন্ন করে দেয়া আওয়ামী লীগকে পুনর্গঠন করে ফেলেছেন! এবং সেই সঙ্গে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের অগণতান্ত্রিক, ভয়ঙ্কর এবং অবৈধ রাজনৈতিক...
...বাকিটুকু পড়ুন

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান...
...বাকিটুকু পড়ুন
‘মরচুয়ারী’ শব্দটার সাথে এর প্রবেশ পথের পেছনের গাছপালাগুলো দেখে শান্ত, নিরবিলি পরিবেশের মিল খুঁজে পেলাম।
এর পূর্বের পর্বটি পড়তে পারবেন এখানেঃ
চলতি পথের গল্পঃ এক ‘মরচুয়ারী’র পথে দেখা কিছু...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ...
...বাকিটুকু পড়ুন