somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদে মীলাদুন্নবী

১৯ শে এপ্রিল, ২০০৬ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় নবী মুহাম্মাদ (ছাঃ) এর জম্ম দিবসে অনুষ্ঠান ও আনন্দ করার নাম ঈদে মীলাদুন্নবী। অধিকাংশ মুসলিম দেশে বিশেষ করে ভারত উপমহাদেশে দিনটি জাঁকজমকভাবে পালন করা হয়। এ উপলক্ষে মীলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় মিষ্টি বিতরণ করা হয়।
কিন্তু ইসলামী দৃষ্টিকোন থেকে এই দিন উদযাপন করার গুরুত্ব কতটুকু তা কি আমরা চিন্তা করে দেখেছি?
হাদীছ গ্রন্থ ও ইতিহাস অনুসন্ধান করলে দেখা যায় যে, পূর্বসূরীগণ এধরণের কোন দিন উদযাপন করেন নি। এ দিন উপলক্ষে বিশেষ কোন অনুষ্ঠান বা ইবদত করেন নি। কেননা বিষয়টি তেমন গুরুত্বের হলে ছাহাবী, তাবেঈগণ তা পালন করতেন এবং কোন বিতর্ক ছাড়াই তার বর্ণনা বিভিন্ন গ্রন্থে পাওয়া যেত- যেমনটি নামায, যাকাত, রোযা ইত্যাদি সম্পর্কে পাওয়া যায়।
তাছাড়া ঈদে মীলাদুন্নবী পালন করলেই কি নবী (ছাঃ) এর হক আদায় হয়ে যায়? কখনই নয়। নবীজীর হক তখনই প্রকৃতভাবে আদায় হবে যখন আমাদের বাস্তব জীবনে তাঁকে অনুসরণ করব, তাঁকে আদর্শরূপে গ্রহণ করব। এজন্য সূরা আল ইমরানের 31নং আয়াতে সুমহান আল্লাহ ঘোষণা দিয়েছেন (আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালবাস, তবে তোমরা আমার (নবীজীর) অনুসরণ কর। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালবাসবেন এবং তোমাদের পাপ সমূহ মার্জনা করবেন।)
তিনি অন্যস্থানে বলেন, (যে ব্যক্তি রাসূলের আনুগত্য করল সে আল্লাহরই আনুগত্য করল।)
আল্লাহ আরো বলেন, (নিশ্চয় আল্লাহর রাসূলের মধ্যে সর্বোত্তম আদর্শ রয়েছে সেই ব্যক্তির জন্য যে আল্লাহর সন্তুষ্টি পেতে চায় এবং পরকালে নাজাত পেতে চায়।)
সুতরাং বাহ্যিকভাবে কিছু আনুষ্ঠানিকতার মাঝে নবীপ্রীতি সীমাবদ্ধ না রেখে তাঁর আদর্শ , রীতিনীতি ও আদেশ-নিষেধ মেনে চলার প্রতি আমাদের সকলের গুরুত্বারেপা করা উচিত।
আল্লাহ সবাইকে তাওফিক দিন। আমীন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×