somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লাইফটুন -২

২১ শে জানুয়ারি, ২০২২ দুপুর ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মাঝে মাঝে অনেক আবেগের বৃষ্টি শেষে রাতুল নিজের কাছেই একটু উষ্ণতা খোঁজে। পৃথিবীর অন্য কারো কাছে এখন আর তার কোনো প্রত্যাশা নেই। প্রত্যাশার সবটুকু তাই নিজেকে ঘিরে। কম্বল মুড়ি দিয়ে নিজেকে যতটুকু গুটিয়ে নেয়া সম্ভব,গুটিয়ে নেয়।নিজের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গকে কাছাকাছি রাখতে চায়। তাদের অনুভব করতে চায়।কম্বলের উষ্ণতা তার চোখের ঝর্ণা মুছে দিতে পারে না।
অনুভুতি কি?
কোথায় তাদের জম্ম?
মস্তিস্কে?
রাতুল বোঝার চেষ্টা করে।
অন্য কাউকে সে বিশ্বাস করে না। না হয় কাউকে বলতো মাথার ছাদ সরিয়ে একটু দেখতে-তার মস্তিস্কে কি খেলা করে। অনুভূতি গুলো কোথা হতে আসে। হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে যায়। বাসায় প্রিন্টার আছে। নিজের একটা কপি করে নিতে পারে। তাকে দিয়েই দেখাতে পারে তার মস্তিস্কের ভেতরটা।
প্রিন্টার অন করে নিজের একটা কপি করে নেয় রাতুল। পরক্ষণেই বুঝতে পারে কাজটা তার ঠিক হয়নি। কারণ তাকেও সে বিশ্বাস করতে পারছেনা। সব তার মতো,তবু যেন তার মতো নয়। সে তো আরেকটা অস্তিত্ব। সে দেখবে তার চোখ দিয়ে। তার রঙের উপলব্দি যে রাতুলের মতই হবে তা সে বিশ্বাস করতে পারেনা।
- তুই কিন্তু আমি।রাতুল বলে।
- এটা কি বলেন! আমি হলাম আমি, আপনি হলেন আপনি।
- তোকে আমি কপি করেছি কারণ আমার যা আমি দেখতে পাইনা তুই আমাকে দেখিয়ে দিবি।বলবি।
- চেষ্টা করবো কিন্তু প্রতিশ্রুতি দিতে পারছি না তুমি যেমনি দেখতে আমি তেমনই দেখবো।

রাতুলের নিজের প্রতি রাগ হয়। আরেকটা রাতুল কপি করার পর তার কষ্টটা আরও বেড়ে গেছে। তারও করার কিছু নেই। ইতিমধ্যে সে মাথার করোটি খুলে ফেলেছে।একটা টুলে দাঁড়িয়ে কপি রাতুল আসল রাতুলের মস্তিস্কের ভেতরটা পর্যবেক্ষণ করে।
- কী দেখলে?সুখ-দু:খ-কামনা-কষ্ট-! কোনটা কম কোনটা বেশী- কোথা হতে আসে!
- কিছুই দেখিনা- গরু-ছাগল জবাই করলে যেমন চর্বির দলা পা্ওয়া যায় তেমন চর্বির দলা-।
-ফর ব্রেন-মিড ব্রেন-হিন্ড ব্রেন-সেরিব্রাল-থ্যালামাস আরও কী কী আছে কিছুই দেখছোনা তুমি!
- না। আমিতো কখনও বায়োলজি বা মেডিকলে সায়েন্স পড়িনি।কেমনে জানবো?
রাতুলের মেজাজ খারাপ হয়। কপিতো কোন কাজে আসছেনা বরং তার কষ্ট বাড়িয়ে দিচ্ছে।খুলির ঢাকনা আর সুপারগ্লু এগিয়ে দেয় তার দিকে। রাতুলের মাথার ঢাকনা লাগানো হলো।
এখন কপিকে কেমনে নাই করবে রাতুল।
- তোমাকে মারবো কেমনে?
- কী বলেন- প্রতিনিয়ত আপনি কত আপনাকে হত্যা করেন। নিজের অজান্তেই কখন আমাকে খুন করে ফেলেছেন টেরই পাবেন না। নিজেকে হত্যা করতে করতে আপনি নিজেইতো আর আসল নেই।
- কী বলো..আমি তবে অনকে আগেই মরে গেছি!
-আলবৎ।
রাতুল নিজের দিকে নিজে বিস্ময়ে তাকিয়ে থাকে।
সুখ-দু:খ-কামনা-কষ্ট-কত শত অনুভূতি অস্তিত্বশীল।
অথচ তার নিজেরই কোন অস্তিত্ব নেই।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২২ সকাল ৯:৫০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধ উন্মত্ততার কাছে মানবতা কেন পরাজিত?

লিখেছেন রাবব১৯৭১, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৫১

অন্ধ উন্মত্ততার কাছে মানবতা কেন পরাজিত?
---------------------------------------------------------------
কুষ্টিয়ার দৌলতপুরে এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শেষ পর্যন্ত নির্মম হত্যাকাণ্ড এ ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন সহিংসতা নয়; এটি আমাদের সমাজের গভীরে পচে... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর-পূজারী নই, আমি মানব-পূজারী

লিখেছেন সালমান মাহফুজ, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:০৯

ঈশ্বর-পূজারী নই, আমি মানব-পূজারী;
ধর্ম আমার মানবপ্রেম ।
মসজিদে নয়, গীর্জায় নয়, নয় মন্দিরে—
বিচিত্র মানুষের ভিড়ে
আমি খুঁজে ফিরি ঈশ্বরের অস্তিত্ব ।

বিশুষ্ক মরুর বুকে যারা সবুজের স্বপ্ন দেখে;
দুর্জয়কে জয়ের নেশায় সমুদ্রের গভীরে
যারা নিরুদ্দেশ... ...বাকিটুকু পড়ুন

লাল সালুতে মজিদ টিকে গিয়েছিল, শামীম সেটা পারেনি।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৮


আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

কোরআন , হাদিস ও ফিকাহ মতে ইসলামে সঠিক পথ অনুসরণ প্রসঙ্গ কথামালা ( সাময়িক পোস্ট)

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:১৫


“আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন? “ এই শিরোনামে গতকাল সামুতে প্রকাশিত ব্লগার মহাজাগতিকচিন্তার একটি বিশালাকার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×