somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধারাবহকি রাজনতৈকি অস্থরিতা থকেে মুক্তরি একমাত্র উপায়....

০৪ ঠা ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধারাবহিক রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তির একমাত্র উপায় ব্যাক্তি মালিকানা সম্পদের সীমাবদ্ধ আইন এবং গরীব শিক্ষিত মানুষের সমম্বয়ে রাষ্ট্র পরিচালনার জন্য সরকার গঠন। ব্যাক্তি মালিকানা সম্পদের সীমাবদ্ধ আইন মানে সমাজত›ত্র, নাস্তিকতা নয়। নাস্তিক না হয়ে ধর্ম পালন করেও ব্যাক্তি মালিকানা সম্পদের সীমাবদ্ধ আইন করা যায়। সম্পদ আর ক্ষমতার মোহ আমাদেরকে এমন অমানুষে পরিণত করেছে যে,বেশীরভাগ মানুষের দু:খ কষ্ট নির্মমতায় গুড়িয়ে দেয়া হচ্ছে।আমরা যারা স্বাধীনতা পরবর্তী প্রজন্ম আমরা দেখছি জানছি যে রাজনৈতিক অস্থিরতায় বেশী লাভবান হচ্ছেন যারা রাজনীতি করেন এবং রাজনীতির দোয়া ও সমর্থন নিয়ে ব্যবসা ও বড় চাকুরী করছেন। বেশীরভাগ মানুষ বরাবরই বঞ্চিত হচ্ছেন। রাজনৈতিক ময়দানে, টকশোতে দরদী কথার ফুলঝুরীতে আসল কথা কেউ বলছেনা যে, ব্যাক্তি মালিকানা সম্পদের সীমাবদ্ধ আইনই একমাত্র উপায় যার মাধ্যমে লোভাতুর রাজনীতির পরিবর্তে বেশীরভাগ মানুষের কল্যানের রাজনীতি প্রচলন শুরু হতে পারে। এত অশান্তি,এত মৃত্যু তা শুধু মুষ্টিমেয় ধনী বড়লোকের সম্পদ আর ক্ষমতার মোহের কারণে। অবশ্যই আইন হতে হবে যে আপনারা যতখুশী রাজনীতি করুন,কিন্তু একটা নির্দিষ্ট পরিমানের বেশী সম্পদের মালিক হতে পারবেননা,আপনারা যত খুশী ঘুষ দুর্নীতি করুন কিন্তু— একটা নির্দিষ্ট পরিমানের বেশী সম্পদের মালিক হতে পারবেননা,এবং যেকোন বৈদেশিক চুক্তি স্বাক্ষরের আগে অবশ্যই জনমত যাচাই করতে হবে এবং কোনভাবেই দেশবিরোধী চুক্তি করা যাবেনা। ভোটের নাম করে জনগনের নাম ভাংগিয়ে সীমাহীন সম্পদের মালিক হবেন আর বেশীরভাগ মানুষ বরাবরই বঞ্চিত হবে তা হতে পারেনা। মানুষকে কতদিন ধোকাবাজীর মধ্যে রাখবেন। দিনের আলোর মত সকল মানুষের কাছে আপনাদের লোভাতুর রাজনীতির রূপ স্পষ্ঠ হচ্ছে। আর কত ধন সম্পদের মালিক হলে আপনারা এই হানাহানি বন্ধ করবেন । ৪২ বছরেও আপনারা বস্তি ফুটপাত আর গ্রামের জীর্ণ শীর্ণ ঘরে বসবাসকারী মানুষের স্বাস্থ্যকর ঘর ,স্বাস্থ্যসম্মত লেট্রিন,সুপেয় পানি,স্বল্প মুল্যে সুচিকিৎসা,বিনা মুল্যে উচ্চ শিক্ষা কিছুই দিতে পারেন নাই। আপনারা দিয়েছেন কষ্টকর নিষ্ঠুর অনিশ্চয়তার জীবন। প্রচন্ড অভাবের মানসিক যন্ত্রনা আর লুটপাট করে,কালোকে সাদা করে মেয়ের হাত খরচ মাসে দশ লক্ষ দিয়ে বিলাসী জীবনের কোন তফাৎ আপনাদের কাছে নেই।আরো ও কত টাকা কড়ি ধন সম্পদ চাই আপনাদের ! শুধু নিজেদের টাকা কড়ি ধন সম্পদ বৃদ্ধির রাজনীতি তা সকল মনুষের রাজনীতি নয়,অবশ্যই তা দেশের শতকরা ২০ ভাগ মানুষ নামের অমানুষের রাজনীতি। ধোকাবাজির রাজনীতি অব্যাহত রাখতে চাইলে আপনাদের বলতেই হবে গরীবের ভালো করার ক্ষমতা আমাদের নেই। আমরা শুধু গরীবকে শোষন আর নির্যাতন করতে পারি।গরীবের ভোটে নির্বাচিত হয়ে ধনী বড়লোকের ধন সম্পদ রক্ষা ও বৃদ্ধিতে আইন পাশ করি,দেশ বিরোধী চুক্তি করি। অন্যথায় সাদাকে সাদা বলুন যা সত্য । সুবিধামত কাটাছেড়া করে সংবিধানকে যেভাবে শুধু নিজেদের করেছেন তা আর করবেননা। বেশীরভাগ মানুষের জন্য অর্ন্তভুক্ত করুন যে বস্তি ফুটপাত আর গ্রামের জীর্ণশীর্ন ঘরে বসবাসকারী সকল মানুষের পাকাঘর স্বাস্থ্যসম্মত পায়খানা ও প্রত্যেক পরিবারকে মাসে দশ হাজর টাকা ভাতা এবং নিরাপত্তা প্রদান হবে রাষ্ট্রের প্রধান কর্তব্য এবং ধারাবহিক রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্তির একমাত্র উপায় ব্যাক্তি মালিকানা সম্পদের সীমাবদ্ধ আইন এবং গরীব শিক্ষিত মানুষের সমম্বয়ে রাষ্ট্র পরিচালনার জন্য সরকার গঠন করতে হবে। টকশোওলাদের টকশোর বিষয়বস্ত করতে হবে ধর্মীয় অনুভুতিতে সহনশীল হয়ে সম্পদের মালিকনা সীমাবদ্ধ আইন করে গরীব শিক্ষিত মানুষের সমম্বয়ে রাষ্ট্র পরিচালনার জন্য সরকার গঠন করে কিভাবে দেশের সকল মানুষের সুখী সমৃদ্ধ জীবন বাস্তবায়ন করা যায়।(চলবে)
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×