somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মরা লাশগুলোকে নিয়ে আর রাজনীতি করবেন না

২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতি করেন কিন্তু মরা লাশগুলোকে নিয়ে আর রাজনীতি করবেন না। কারন এদের মৃত্যুতে পুরো জাতি শোকাহত। চাইলেই এখন এই জাতিকে ক্ষ্যাপানো যাবে এই লাশের কথা বলে, কিন্তু যারা লাশ হলো এবং যাদের আত্মীয়রা লাশ হলেন তারা এই ক্ষ্যাপাতে কোনো লাভবান হবেন বলে মনে হয় না। আওয়ামিলীগ যদি রাজনীতি করে থাকে তাহলে তারা চেষ্টা করবে যে এই ঘটনার সাথে বিরোধীদল অথবা অন্য কারো সম্পৃক্ততা আছে, এবং এই বলে রানা যুবলীগের সভাপতি তাকে বাচাঁনোর চেষ্টা করবে, আর অন্যদিকে বিএনপি কি করবে এমন একটা পরিস্থিতির তৈরি করবে যাতে বিচারও না করতে পারে এবং আওয়ামিলীগরও একটা বদনাম হয় এবং আওয়ামিলীগকে এমন একটা পরিস্থিতিতে নিয়ে যাবে যে আওয়ামিলীগ দ্বিধান্বিত হয়ে বিচার কাজ দীর্ঘায়িত করবে, এবং শেষ পর্যন্ত এর কোনো কিছুই হবে না। আর বিএনপি ত এখন ভয়ে আছে যদি জামাতের কিছু হয়, তাই যুদ্ধপরাধীদের বাচানো দরকার, তাই যত পারো বিতর্ক তৈরি করো এই সরকারের বারোটা বাজাও, আমরা ত পরবর্তীতে সরকার গঠন করবই। আর আওয়ামিলীগের কাজ কি? তারা কিভাবে দেশে ক্ষমতাই থাকবে, পরবর্তীতে সরকার গঠন করবে, আর তার জন্য বিরোধীদলকে শান্ত রাখতে হবে, অথবা বিরোধীদলকে হয়রানি করবে। এইসব রাজনীতির জটিলতার কারনে দোষীরা সবসময় পার পেয়ে যায়। আর দোষীরা ত কেউ না, সেই বিএনপি এবং আওয়ামিলীগ। ঘুরেফিরে সব একই বৃত্তে। এখন আওয়ামিলীগের উচিত এর সুষ্ঠ বিচার ব্যাবস্থা করা, এর সুষ্ঠ তদন্ত করা। আর বিএনপির কাজ হচ্ছে ঘন ঘন হরতাল না দিয়ে যদি পারা যায় সরকারকে সহায়তা করা,........সাধারনত সরকার এবং বিরোধীদলের যা প্রধান কাজ। কিন্তু কে কার কথা শুনে বিএনপি দিল হরতাল। আওয়ামিলীগ রানারে পার করে দিয়েছে দেশের বাইরে। এরপর যত মারামারি করে ক্ষতির সাথে একস্ট্রা ক্ষতি করে দেশের বারোটা বাজানো আর কি.............আমরা এখন যারা বিতর্ক করছি এই বিতর্ক আরো ঘটানাটাকে ঘোলাটে করে দিবে, অনেকে অবশ্য জেনেবুঝে করছে, কারন ত বললাম .....সব দোষী ঘুরেফিরে ত আওয়ামিলীগ এবং বিএনপি, সব এক বৃত্তের ভিতরে। এই দিকে জনগনের মনে শংকা দেখা দিয়েছে রানাকে কি গ্রেফতার করা হবে কি হবে না। শংকা দেখা দেওয়াটা স্বাভাবিক। এই দুই দলের কারনে, দুই দল বললে ভুল হবে, আসলে এই দুই দলের ভিতরে যে কতগুলা মানুষ আছে ঐ মানুষগুলোর কারনে বাংলাদেশের ভয়াবহ অবস্থার সৃষ্টি হচ্ছে। এবং এই সাভারের ঘটনাটাও প্রভাবিত হয়ে ভিন্ন খাতে প্রবাহিত হবে এই দুই দলের কারনে। আপনারা জানেন নাকি জানেন না, তা আমি জানি না, তবে আমি যতটুকু জানি যে প্রতিটা গার্মেন্টস কোম্পানিতে দুইটা করে দল আছে একটা হচ্ছে শ্রমিকলীগ আরেকটা হচ্ছে শ্রমিকদল ত এই গার্মেন্টস যে রাজনীতির অংশ না তা আমরা কিভাবে মনে করি? আর এই শ্রমিকদের দিয়ে যে বিভিন্ন সময় অসন্তোষ এবং ক্ষোভ যে আমাদের বিরোধীদল করায় না এটার গ্যারান্টি কি? আবার এই শ্রমিকদের দিয়ে যে সরকারি দল জোর করে কাজ অব্যাহত রাখে তা ত আমরা নিজের চোখে দেখলাম। যদি এইভাবে মিথ্যা কল্পকাহিনীর মাধ্যমে এবং হুজুগের মাধ্যমে আমাদের দেশ চলে তাহলে সত্যি আমাদের দেশের ভবিষ্যত কি?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×