somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দায়

০৭ ই মার্চ, ২০১৩ সকাল ৯:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বাসায় ভয়াবহ একটা ঘটনা ঘটেছে।
পানি পান করার জন্য যে গ্লাস, সেটা আজ দুপুরে হঠাৎ মেঝেতে পড়ে ভেঙে গেছে। গ্লাসটা ভেঙেছে এটা অতো বড় রকমের কোনো ঘটনা হতো না, যদি ওটা আমাদের বাসায় একমাত্র গ্লাস না হতো। হ্যা, একমাত্র গ্লাস। অবাক হবেন না। আমাদের আব্বাকে ভাল করে চিনলে অবাক হওয়ার মতো ঘটনা না এটা। তার অকাট্য যুক্তি, যখন একটা গ্লাসেই চলে যায় সবার, তো দুইটা গ্লাস কেনা অপচয় ছাড়া আর কিছু না। অপচয়কারী শয়তানের ভাই।
একমাত্র গ্লাসটি ভেঙে গেছে তাই ঘটনার থেকে অস্থিতিশীলতা বিরাজ করছিল চারদিকে। এই চরম উত্তেজনাকর অবস্থা থেকে রেহাই পেতে আমরা একটা মিটিং এ বসেছি। আব্বা তার বিছানায় আসন গেড়ে বসেছেন। বললেন, যতো দোষ সব রহিমার মা’র। সে আমার জন্য পানি আনতে গিয়েই না এ ঘটনা ঘটাল। হাত থেকে গ্লাসটা ফেলে দিল। তাকে অবশ্যই তার সব দায় স্বীকার করতে হবে।
আমরা সবাই আব্বার কথায় একমত হলাম। যদিও অতীতে তার কথার অবাধ্য হবার কোন রেকর্ড আমাদের কারু নাই।
আমরা সবাই আব্বার কথায় সায় দিলেও রহিমার মা, যে কিনা এতোক্ষণ মেঝেতে বসে ছিল সে দাঁড়িয়ে পড়ল। বলল, আ’র কোন দোঁষ নাই খালুজান। বিশ্বাস কইরেন। সব দোঁষ ঐ মনি আপুর। উনি যদি আমারে পেছন থন ধাইক্কা না দিতেন তাইলে কি আ’র হাত থন গিলাসখানা ফইড়ত? মনি আপুরে তার দোঁষ সিকার খরতে কন।
রহিমার মা মন্দ বলেনি কথাটা। সবার চোখ গিয়ে পড়ল মনির উপর। আব্বা বললেন, মনি, তুমি দায়ী এজন্য। তোমাকে অবশ্যই গ্লাস ভাঙার দায়িত্ব স্বীকার করে নিতে হবে।
আব্বার ধমক শুনে আমার ইমিডিয়েট ছোট বোন মনি তেলে বেগুনে জ্বলে উঠল যেন।। চিৎকার দিয়ে সে বলে উঠল, আমি দোষ স্বীকার করব কেন? হু? তোমরা সবাই জান, আমি মাকড়সা ভয় পাই। সুহা কেন আমাকে মাকড়সার ভয় দেখাতে গেল। তাও মুঠোতে মাকড়সা না রেখেই মিথ্যা কথা বলে আমাকে ভয়টা দেখাল! সব দোষ সুহার। আমি ভয় পেয়ে না দৌড়ালে কি অঘটনটা ঘটত, তোমরাই বল?
আমরা সবাই মনির কথায় ঐকমত্য প্রকাশ করলাম।
মনি বলতে থাকল, সুহা দুইটা অপরাধ করেছে। এক. মিথ্যা বলেছে। দুই. আমাকে ভয় দেখিয়েছে। যা বলার তোমরা ওকে বল। আমাকে না।
আব্বা বললেন, ও, তাহলে এই ঘটনা। সুহা তুমি কানে ধরে দশবার উঠবস করো আগে। তারপর বাকি কথা।
সুহা আমাদের সকলের ছোট। ছোট বলেই কিনা জানিনা, ও আব্বাকে ভয়ানক রকম ভয় পায়। আব্বার কথা শুনে তাই সে সাথে সাথে কাঁপতে থাকল এবং কাঁদতে ধাকল। কাঁদতে কাঁদতেই বলল, আমার কোন দোষ নাই আব্বু। ভাইয়াই তো আমাকে বলল, আপুকে মাকড়সার ভয় দেখাতে।
আব্বা বললেন, ও যা বলে তাই তোমাকে করতে হবে?
ঠিক কথা। আমি সায় দিলাম। আমার দিকেই যে গুলি ধেয়ে আসছে!
সুহা বলল, ভাইয়াকে বলেছিলাম আমাকে চাইনিজ খাওয়াতে। তখনই ভাইয়া আমাকে শর্তটা দিয়েছিল। এমনি এমনি চাইনিজ খাওয়ালে তো আমি কিছু করতাম না আব্বু।
এবার কয়েস ঠেলা সামলাও! মনে মনে সত্যি কথাটাই বলব বলে ঠিক করলাম।
জিজ্ঞেস করার আগেই তাই বললাম, বারে! আমার পকেটে টাকা থাকলে না চাইনিজ খাওয়াব সুহাকে। সুহা তো মনি আপুকে খুব পছন্দ করে, দুজনের মধ্যে খুব ভাব ও আছে দেখেছি। তাই ভাবলাম, সুহাকে এমন একটা শর্ত দিতে হবে যেটা সে করতে পারবে না। আমি কি করে বুঝব খাওয়ার লোভে সে তার প্রিয় মনি আপুকে ওভাবে মিথ্যা ভয় দেখাবে? আমি তাই মনে করি সব দোষ সুহারই হবে। ও চাইনিজ খেতে না চাইলে এটা হতো না।
আমার কথা শুনে সুহা আবার কেঁদে ফেলল।
এ পর্যয়ে আম্মা তার মুখ খুললেন। বললেন, আসলে দোষটা মনে হয় তোমাদের আব্বার। তিনি যদি পানি খেতে না চাইতেন তবে তো কোন ঝামেলাই হতো না।
এরকম জুৎসই যুক্তি আম্মার মুখ থেকে আসবে তা আমরা বেউ প্রত্যাশা করিনি। খুশী হয়ে সবাই মিলে তাই হাত তালি দিতে শুরু করলাম। এমন সময় অন্য রুম থেকে, জেসমিন কাঁদতে কাঁদতে ঘরে ঢুকল। আমরা সবাই মিলে তার কান্নার রহস্য জানতে চাইলাম। আব্বাকেই এ বিষয়ে সবচাইতে আগ্রহী বলে মনে হল। আর কেউ না বুঝলেও আমি ঠিকই বুঝতে পারলাম তার দিকে ছুটে আসা রাডার ঠেকাতে এখন কান্নার রহস্য জানাটাই সবচাইতে উত্তম পন্থা বলে মনে করছেন তিনি।
জেসমিন কাঁদতে কাঁদতে বলল, তোমরা আর কতোক্ষণ দায় স্বীকারের কাহিনী করবে। ওদিকে সাফওয়ানের তেষ্টা পেয়েছে। সে কিছুতেই নাকি গ্লাস ছাড়া পানি খাবে না।
কথাটা শুনেই আব্বা তাড়াতাড়ি করে তার বিছানা থেকে নামলেন। বললেন, দাঁড়াও বউমা। আমি গ্লাস কিনে আনতে গেলাম।
১৬টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

×